হেডিংলে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে ইংল্যান্ডের চাই ২২৪ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: প্রথম দুই টেস্টে হারার পরে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন বেন স্টোকসরা। শনিবার তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২২৪ রানে গুটিয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড-ক্রিস ওকসরা।  ট্র্যাভিস হেড বাদে আর কোনও অজি ব্যাটারই ইংল্যান্ডের বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। জয়ের জন্য ২৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৭। ক্রিজে রয়েছেন বেন ডাকেট (১৮) ও জাক ক্রলেই (৯)।

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার রান ছিল চার উইকেটে ১১৪। অপরাজিত ছিলেন হেড ও প্রথম ইনিংসে দুরন্ত শতরান করা মিচেল মার্শ। বৃষ্টির জন্য শনিবার নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। আধো খেলা শুরু করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। শেষ পর্যন্ত বরুণ দেবতা প্রসন্ন হওয়ায় খেলা শুরু করা হয়। ততক্ষণে ৬০ ওভারের মতো খেলা নষ্ট হয়েছে। ব্যাট করতে নামার পরেই হোঁচট খায় অজিরা। ওকসের বলে খোঁচা মারতে গিয়ে ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল মার্শ (২৮)। এর পরেই স্টুয়ার্ট ব্রড-মার্ক উড আর ক্রিস ওকসদের আগুন ঝরানো বোলিংয়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। একে একে ফিরে যান অ্যালেক্স ক্যারে, মিচেল স্টার্ক ও অজি অধিনায়ক প্যাট কামিন্স। দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না কেউই।

১৭০ রানে আট উইকেট হারানো অজিদের দ্বিতীয় ইনিংস আদৌ ২০০ রানের গণ্ডি পার করতে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু টড মরফিকে সঙ্গী করে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন হেড। নিজের অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি দলের রান মেশিনকে সচল রাখেন। নবম উইকেটে জুটি বেঁধে মহামূল্যবান ৪১ রান যোগ করে দলকে ২০০ রানের গণ্ডি পার করান মরফি ও হেড। ১১ রান করে ব্রডের বলে সাজঘরে ফেরেন মরফি। ৭৭ রানে থেমে যায় হেডের ইনিংসও। ২২৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৬ রান লিড থাকার সুবাদে প্যাট কামিন্সের দলের লিড দাঁড়ায় ২৬০ রানে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ