লজ্জা! মাত্র ১০ রানে অলআউট, টি- ২০ ম্যাচে রেকর্ড গড়ল এশিয়ার এই দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১০ রানে অলআউট। অবাক লাগলেও  এমনই ঘটনা ঘটেছে   টি-টোয়েন্টি বিশ্বকাপে । সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। জবাব দিতে নেমে সিঙ্গাপুরের খেলতে হয়েছে মাত্র ৫ বল। ১ উইকেট হারিয়েই জয়ী হয়  তারা।

 টি- ২০ ম্যাচ খেলতে  কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নেমেছিল সিঙ্গাপুর-মঙ্গোলিয়া।  শুরুতেই টসে হেরে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। এরপরেই  সিঙ্গাপুরের  হয়ে বোলিং শুরু করেন  হার্শা ভরদ্বাজ। মঙ্গোলিয়ার ইনিংসের প্রথম ওভারেই তিনি  নিয়েছেন ২ উইকেট।  পাওয়ার প্লের মধ্যে পড়ে যাওয়া ৬ উইকেট। পাশাপাশি  পাঁচজন  খেলোয়াড় রানের খাতা খোলার আগেই বিদায় নেন। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ব্যাটসম্যানদের স্কোর যথাক্রমে—০,১,০,১,২,০,০,১,২,০,১।  যা একঝলকে দেখলে মনে হতে পারে মোবাইল নম্বর। ম্যাচে   বাকি ২ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’ থেকে, দুটিই ওয়াইড।

উল্লেখ্য, এই প্রথম নয়। এরআগে গত অগস্টে হংকংয়ের বিপক্ষে ১৭ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। তার আগে মে মাসে জাপানের বিপক্ষে তাঁরা অলআউট হয়েছিল ১২ রানে। আর এবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। তবে মঙ্গোলিয়া কোনদিন এত কম রানে অলআউট হয়নি।

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার