নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

এবার গৃহশিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কালীগঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ফের নাবালিকাকে হেনস্থার অভিযোগ। রাজ্যজুড়ে দুর্নীতি, ধর্ষণ, বাল্যবিবাহ-সহ একাধিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই। শ্লীলতাহানি, যৌন নির্যাতনের মতো অপরাধের ঘটনা ঘটেই চলেছে। এবার গৃহশিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কালীগঞ্জে।

ইতিমধ্যেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার মীরা বাজার ফাঁড়ির পুলিশ। তাঁর নাম আরিজ শেখ, বাড়ি কালীগঞ্জ থানার জানকীনগর দক্ষিণপাড়ায়। সোমবার (৫ অক্টোবর) ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরিজ শেখ পেশায় একজন গৃহশিক্ষক। বাড়িতে বাড়িতে পড়িয়ে জীবিকা অর্জন করেন। সেই সূত্রেই দীর্ঘদিন ধরে পাড়ার এক বাড়িতে তাঁর যাতায়াত ছিল। সেই বাড়ির মেয়েকে তিনি পড়াতেন। অভিযোগ, পড়ানোর সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই নাবালিকা ছাত্রীর উপর কুনজর দিচ্ছিলেন আরিজ শেখ। তাঁর সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে অশালীন করতেন। এমনকি নাবালিকার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দিতেন। যৌন হেনস্থার চেষ্টা করতেন। নাবালিকা কাউকে বলে দেবে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত ২ অক্টোবর সন্ধ্যা ৫টা নাগাদ বাড়িতে মেয়েকে পড়াতে এসে আবারও একই ধরনের আচরণ করেন অভিযুক্ত শিক্ষক। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। পরে ৪ অক্টোবর বিকেল ৪টা নাগাদ সে বিষয়টি মাকে জানায়। এরপরই পরিবারের তরফে মিরাবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর গতকাল রাতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়। 

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল