‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও রাজ্যের শিল্পের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমানবন্দর। যত বেশি বিমানবন্দর তত বেশি শিল্পপতিদের আনা গোনা। শিল্পের কাজে বিনিয়োগের সম্ভাবনা বাড়ে। সেই পথে হেঁটে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক বিমানবন্দর গড়েছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গেও সেই পথেই হাঁটবে। শুধুই কলকাতা বিমানবন্দর নয়, শহরে আরও একটি এয়ারপোর্ট গড়ে তোলা হবে। ইতিমধ্যেই কল্যাণীতে গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য জমি দিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনে আরও জমি দিতে প্রস্তুত রাজ্য। এমনটাই আজ, সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে এও অনুরোধ করেন যাতে কলকাতা থেকে ইউরোপ, ব্রিটেন ও আমেরিকা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু করা যায়।

আরও পডুন: বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

এদিন নবান্ন সভাঘরে কেন্দ্রীয় প্রকল্প উড়ান ২.০-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিল পশ্চিমবঙ্গ সরকার। তারই মউ চুক্তি স্বাক্ষর হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের হাতে নদিয়ার কল্যাণীতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির জন্য পর্যাপ্ত জমি তুলে দিয়েছে রাজ্য সরকার। এতদিন সেই জমি দেওয়া থেকে বিরত ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এছাড়া পুরুলিয়া, বালুরঘাট ও হাসিমারা এয়ারপোর্ট নিয়ে কেন্দ্রের সঙ্গে মউ চুক্তি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কলকাতার কাছে দ্বিতীয় বিমানবন্দরের পর্যাপ্ত জমির জন্য চিঠি লিখেছিলেন। কিন্তু তৎকালীন রাজ্য সরকার সঙ্গে সঙ্গে তা নাকচ করে দেয়। সেনাবাহিনীর ছাড়পত্র থাকা সত্ত্বেও কলাইকুণ্ডায় ৩৭ একর এবং হাসিমারায় মাত্র ২৫ একর জমি না দেওয়ার কারণে উড়ান প্রকল্প এতদিন আটকে ছিল। কল্যাণীতে প্রস্তাবিত বিকল্প বিমানবন্দরের জন্য মাটি পরীক্ষা ও জমি সংক্রান্ত প্রাথমিক কাজ মুখ্যসচিব হরবিন্দর সিং ও ভূমি সচিব সুরেন্দ্র গুপ্তার তদারকিতে দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি আগামী দিনে মালদহ ও কোচবিহার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হোক এটাই আর্জি।’

তিনি আরও বলেন, ‘কলকাতা থেকে সরাসরি ব্রিটেন (UK) এবং ইউরোপের প্রধান শহরগুলিতে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য অনুরোধ করেছি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে।’

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি