দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখে রাজ্য সরকারি কর্মী ও চাকরিপ্রার্থীদের জন্য একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই এই বর্ধিত পারিশ্রমিক পাবেন তাঁরা।

কর্মবন্ধু বলতে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীনে কাজ করা সাফাইকর্মীদের বোঝানো হয়েছে। উৎসবের মরসুমের আগে তাঁদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ দিন আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন রাজ্যে জরুরি পরিষেবার জন্য ‘১১২’ নম্বর চালু হবে। ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে রাজ্য পুলিশের বিভিন্ন থানাকে ৪০০টি গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক দেওয়া হবে। পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের প্রায় ১২ হাজার নিয়োগপ্রাপ্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সরকারি চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন সরকারি দফতরে মোট ১৪,৪৫৪টি নতুন পদে নিয়োগ হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করে দ্রুত নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে। বনদফতর, দমকল, কারা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দফতরে নিয়োগের সুযোগ তৈরি হবে। পুজোর আগে সরকারের একের পর এক ঘোষণায় চাকরিপ্রার্থী ও অস্থায়ী কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি