এই মুহূর্তে




“কোচিং ছাড়ুন, ২০২৭ সালের বিশ্বকাপ ভুলে যান”, গম্ভীরকে বেনজির আক্রমণ ফ্যানের

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ টেস্ট সিরিজে ভারতের শোচনীয় পরাজয়ের পর থেকেই ক্ষোভের মুখে পড়েছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। ভারতীয় টিমের এহেন অবস্থার জন্য তাঁর পদত্যাগের দাবিও উঠেছে জোড়াল ভাবে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পর থেকেই গম্ভীরের উপর বাড়ছে চাপ। এই আবহেই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে এক ভক্তকে বলতে শোনা গিয়েছে, “কোচিং ছেড়ে দিন, ২০২৭ সালের বিশ্বকাপ ভুলে যান”।

রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের আগে, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ভক্তকে প্রকাশ্যে গম্ভীরকে উপহাস করতে দেখা যাচ্ছে। ক্লিপটিতে ভারতের অনুশীলন সেশনের সময় সমর্থক চিৎকার করে বলছেন, “আমরা ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছি এবং তারপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। কোচিং ছেড়ে দিন। যদি আমরা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারি, তাহলে ২০২৭ বিশ্বকাপ ভুলে যান।” এই ভিডিও ভাইরাল হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে আবারও।

আরও পড়ুন: পন্থ, তিলক না ঋতুরাজ? রাঁচি ওয়ানডে-তে ৪ ও ৬ নম্বরে কাকে সুযোগ দেবে টিম ইন্ডিয়া, জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, পর প[অর হারেও পরেও ভারতের হেড কোচ থাকছেন গম্ভীরই। এই কথা আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। জানয়ে দেওয়া হএছে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকার কারণে গম্ভীরই থাকবেন হেড কোচ। ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে এবার জয়ের পথে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। আগামী ম্যাচগুলিতে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স তাদের টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে বলে মত ক্রিকেট মহলের। পরপর পরাজয়ের এই ক্ষত ভারত কাটিয়ে উঠতে পারে কিনা সেই উত্তর দেবে সময়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

‘জীবন বদলে দিয়েছো’, সম্পর্কের কথা স্বীকার হার্দিকের, মাহিকা বললেন, ‘তোমার মতো আর কেউ নেই রাজা’

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ৩ ক্রিকেটার

নো-বলে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেছেন বুমরাহ? টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, জানুন ক্রিকেট বুকের নিয়ম

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ