এই মুহূর্তে




পন্থ, তিলক না ঋতুরাজ? রাঁচি ওয়ানডে-তে ৪ ও ৬ নম্বরে কাকে সুযোগ দেবে টিম ইন্ডিয়া, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের পর এখন টিম ইন্ডিয়া তাদের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে প্রস্তুত। তিন সিরিজের প্রথম ম্যাচটি ৩০ নভেম্বর ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর প্রথম ম্যাচে কে কে খেলবেন, তাও নিশ্চিত হয়ে গিয়েছে। শুভমন গিলের অনুপস্থিতিতে, কেএল রাহুল এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন। তিনি দলের উইকেটরক্ষক হিসেবেও থাকবেন। তবে জসপ্রীত বুমরাহ-কে বিশ্রাম দেওয়া হয়েছে। গিল অনুপস্থিত থাকায়, রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে পারেন যশস্বী জয়সওয়াল। তাতে বাম-ডান জুটি অক্ষুণ্ণ থাকবে। আর বিরাট কোহলি ৩ নম্বরে খেলবেন। তবে প্রশ্ন হল, ৪ থেকে ৬ নম্বরের মধ্যে কে কে ব্যাটিং করতে মাঠে নামবেন?

যেহেতু শ্রেয়স আইয়ার আহত, তাই ৪ এবং ৬ নম্বরে ব্যাটিংয়ের জন্যে, তিলক ভার্মা, ঋষভ পন্থ, ঋতুরাজ গায়কওয়াড়-কে বাছা হয়েছে। কিন্তু, ৪ নম্বরে খেলার জন্য দলের প্রথম পছন্দ ঋতুরাজ গায়কওয়াড়। কেএল রাহুল ৫ নম্বরে নামতে পারেন। তবে ম্যাচের পরিস্থিতি এবং অন্য দলের বোলিং আক্রমণের উপর নির্ভর করে ৪ থেকে ৬ নম্বর খেলোয়াড়দের পজিশন পরিবর্তিত হতে পারে। রবীন্দ্র জাদেজাও খেলতে পারেন। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর নাকি নীতিশ রেড্ডি খেলার সুযোগ পাবেন কিনা তা এখনও দেখার বিষয়। কুলদীপ যাদব একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন। বুমরাহ ও সিরাজের অনুপস্থিতিতে ফাস্ট বোলিংয়ে থাকবেন হর্ষিত রানা এবং অর্শদীপ।

রাঁচি ওডিআইয়ের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড় , কেএল রাহুল (উইকেটরক্ষক), তিলক ভার্মা/ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর/নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ সিং, অর্শদীপ সিংহ

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বদলা, যশস্বীর অপরাজিত শতরানে সিংহ বধ করে সিরিজ জিতলেন রাহুলরা

ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপ খেলবে বিশ্বের মাত্র সাত দেশ, কারা তারা?

শচিন-দ্রাবিড়-কোহলিদের বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন রোহিত

‘গুরু’ গম্ভীর ও ‘দলপতি’ রাহুলের ভরসার মর্যাদা রাখলেন প্রসিদ্ধ কৃষ্ণ

বিশাখাপত্তনমে শতরান হাঁকিয়ে গিলক্রিস্টকে টপকে গেলেন ডি’কক, কাকে ছুঁয়ে ফেললেন?

কুলদীপ-প্রসিদ্ধের ভেল্কিতে কুপোকা‍ৎ প্রোটিয়ারা, সিরিজ জিততে রাহুলদের চাই ২৭১ রান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ