নাজম শেঠিকে ভেবে চিন্তে কথা বলার পরামর্শ আফ্রিদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্প্রতি এশিয়া কাপ নিয়ে নাজম শেঠি উঠে এসেছেন সংবাদের শিরোনামে। কখনও তিনি সংবাদমাধ্যমের কাছে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে নিয়ে নিজের অবস্থান থেকে বার বার সরে এসে নানা কথা বলছেন। আর এতেই তাঁর ওপর তুষ্ঠ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, পিসিবি প্রেসিডেন্ট বার বার এভাবে মত পরিবর্তন না করে এক জায়গায় স্থির থাকুন।

উল্লেখ্য, চলতি বছরের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে ভারত অংশ নেবে না। ভারত খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন তুলে পাকিস্তানের বদলে কোনও নিরেপক্ষ দেশে এশিয়া কাপের ম্যাচগুলি খেলতে চায়। যদি পাকিস্তান ভারতের এই যুক্তি মেনে নেয়, তাহলে তো আগামী ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে যাবে না ভারত। তখন তা ঘিরেই আবার জটিলতা তৈরি হবে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে। সেই জটিলতা থেকে মুক্তি পেতেই পাকিস্তান চাইছে ভারতকে তাদের মাটিতে নিয়ে গিয়ে এশিয়া কাপে খেলানোর জন্য।

আরও জানতে পড়ুন: খেলোয়াড়দের বাঁচাতে যৌন হেনস্থা আইনের বদল চায় বিসিসিআই

এরপর অবশ্য আচমকাই ৩৬০ ডিগ্রি ডিগবাজি খান পিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের কয়েকটি ম্যাচ করে বাকি ম্যাচগুলি কোনও নিরেপক্ষ দেশে করা যেতে পারে। সেক্ষেত্রে ভারত ওই নিরপেক্ষ দেশে গিয়ে তাদের ম্যাচগুলি খেলবে। সেক্ষেত্রে পিসিবি প্রেসিডেন্টের তালিকায় একাধিক দেশের নাম ছিল। যেমন, সৌদি আরব, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

পিসিবি-র বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, আমি কিছুতেই বুঝতে পারছি না, কেন পিসিবি-র প্রেসিডেন্ট সব জায়গায় সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন। যে পদে উনি আসীন আছেন, সেই পদটার মূল্য অনেক। নাকি যখন কোনও ব্যক্তিকে সাক্ষাৎকার দেন সেই অনুযায়ী মত পাল্টান। আফ্রিদি আরও বলেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরামর্শদাতাদের সঙ্গে কথা বলুন। চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিন। হুটোপাটি করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…