ঘরের মাঠে পর পর হারে হেড কোচ থাকবেন গম্ভীর? সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে শোচনীয় পরাজয়ের পর থেকে প্রশ্নের মুখে পড়েছেন কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়াজুড়ে দাবি উঠেছে গম্ভীরের পদত্যাগেরও। ২৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে বিশাল পরাজয়ের পর ভারতের প্রধান কোচকে যথেষ্ট চাপের সম্মুখীন হতে হচ্ছে। তার নেতৃত্বে ভারত ঘরের মাঠে পাঁচটি টেস্টে হেরেছে। যার মধ্যে দুটিতে প্রথমে নিউজিল্যান্ড এবং শেষে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ভারতীয় টিমে এই বিপর্যয়ের পর কি সরিয়ে দেওয়া হবে গৌতম গম্ভীরকে? এই জম্পনা নিয়েই মুখ খুলল বিসিসিআই। জানিয়ে দিয়েছে গম্ভীরকে নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই।

ভারতের হেড কোচের ভবিষ্যৎ কি তা নিয়ে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, “বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবে না। দলটি একটি পরিবর্তনের পর্যায়ে রয়েছে। কোচ গৌতম গম্ভীরের কথা বলতে গেলে, আমরা তার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেব না কারণ বিশ্বকাপ আসন্ন এবং তার চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। বিসিসিআই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করবে তবে কোনও পদক্ষেপ নেওয়া হবে না।”  অর্থাৎ এখনও কোচের পদ থেকে সরানো হচ্ছে না গম্ভীরকে।  তবে বোর্ড কর্তাদের কাছে এই প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভারতীয় দলের এই অবস্থা কেন এবং উন্নতির জন্য কি করণীয়।

আরও পড়ুন: আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক 

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে লজ্জার হার হয়েছে ভারতের। গম্ভীর আমলেই একাধিক লজ্জার নজির তৈরি হয়েছে। এর পরেই ভারতের কোচের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। পঞ্চম দিনের শুরুতে ভারত সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছে। মাত্র তিন ঘন্টায় প্রোটিয়াদের কাছে গুটিয়ে গিয়েছে ঋষভ পন্থের দল। আর ভারতের এই হার গৌতম গম্ভীরের প্রশিক্ষণের উপরেও প্রশ্ন খাড়া করে দিয়েছে। কিন্তু ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আর বেশি সুযোগের জন্য আবেদন করেননি। কারণ তিনি নিজেও বুঝছেন যে, তার অধীনে ভারতের টেস্ট গ্রাফ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে গম্ভীরকে কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। যেখানে তাঁকে আর ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন, ‘আমার ভবিষ্যৎ এবার BCCI-এর সিদ্ধান্ত। আমি আগেও বলেছি, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ নই। আমি সেই ব্যক্তি যে ইংল্যান্ডে ফলাফল পেয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি।’   শুরুতেই গম্ভীর বলেছিলেন যে, ‘০-২ ব্যবধানে সিরিজ পরাজয়ের জন্য ভারতীয় দলের প্রতিটি ব্যক্তিকে দায়ী করা উচিত, কিন্তু দোষ আমাকেই দেওয়া হয়। টেস্ট ক্রিকেট খেলার জন্য সবচেয়ে উজ্জ্বল এবং প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন তা হল সীমিত দক্ষতার সঙ্গে কঠিন চরিত্র।’ এরপর এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ভারতীয় দলের কী করা উচিত, সেই বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় দলের প্রধান কোচ বলেছেন যে, ‘টেস্ট ক্রিকেটকে সর্বদা অগ্রাধিকার দিতে হবে। যদি আপনি সত্যিই টেস্ট ক্রিকেট সম্পর্কে সিরিয়াস হন, তাহলে টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া শুরু করুন। আপনি কেবল খেলোয়াড় বা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে দোষারোপ করতে পারবেন না।’

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে