বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি:ফের ব্যাট হাতে বাইশ গজে নামছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিঙ্কা রাহানে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী আসরে ‘আমস্টারডাম ফ্লেমস’-এর ‘মারকিউ প্লেয়ার’ বা প্রধান তারকা খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২৬ অগস্ট থেকে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতা। বর্তমানে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং আমস্টারডাম ফ্লেমস-এর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ক্রিকেট অফিসার স্টিভ ওয়া দলে রাহানের যোগদানকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, ‘একজন পেশাদার ক্রিকেটারের মধ্যে যেসব গুণাবলী থাকা প্রয়োজন, দক্ষতা, মানসিক দৃঢ়তা, বিনয় এবং নেতৃত্ব, তার সবকিছুরই প্রতিফলন দেখা যায় অজিঙ্কা রাহানের মধ্যে। আমার বিশ্বাস আমস্টারডাম ফ্লেমস-কে ইউরোপের অন্যতম সেরা ক্রিকেট ক্লাবে পরিণত করার পথে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ব্যক্তিত্ব অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করবেন।’

চোখের জলেই গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও আর দেখা যাবে না তাঁকে। ভারতের হয়ে রাহানে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর আইপিএলে রাহানে ছয়টি দলের হয়ে মোট ২১২টি ম্যাচ খেলে ৫,৩৬৭ রান করেছেন। এর মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে নেতৃত্ব দেওয়া (২০২৫ ও ২০২৬ মৌসুমে) এবং ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে শিরোপা জয়।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার বিষয়ে রাহানে বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সবসময়ই বিশ্বাস করি যে, খেলোয়াড়দের দায়িত্ব হল খেলার প্রসারে অবদান রাখা। আগামী দিনে ইউরোপ ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে চলেছে। সফল ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এবং ইউরোপজুড়ে ক্রিকেটের ভবিষ্যৎকে শক্তিশালী করতে ম্যানেজমেন্টের সাথে কাজ করার জন্য আমি অত্যন্ত উচ্ছ্বসিত।’ ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের সহ-কর্ণধার অভিষেক বচ্চন রাহানের যোগদানকে স্বাগত জানিয়েছেন।

 

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!