ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে মেসিদের আর্জেন্টিনা, পাঁচে নেমে গেল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসিরা। আর ওই জয়ের ফলেই ফিফার ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখল আকাশী-সাদা জার্সিধারীরা। আর ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে স্পেন। কোপা আমেরিকায় ব্যর্থতার কারণে ফিফার ক্রমতালিকায় পিছিয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়ররা এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে পৌঁছেছে।

কোপা আমেরিকা, ইউরো কাপ ও বেশ কয়েকটি বন্ধুত্বমূলক ম্যাচ সেষে বিশ্ব ফুটবলের নয়া ক্রমতালিকা প্রকাশ করেছে ফিফা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা। ইউরো কাপে সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও দ্বিতীয়স্থানে রয়েছে ফ্রান্স। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে স্পেন। ইউরো কাপের ফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ডও এক ধাপ এগিয়েছে। আগের তালিকায় পাঁচ নম্বরে ছিলেন হ্যারি কেইনরা। এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন তাঁরা।

গত কাতার বিশ্বকাপ থেকেই সময়টা ভাল যাচ্ছে না এক সময়ের বিশ্ব ফুটবলে একাধিপত্য বিস্তারকারী ব্রাজিলের। কাতার বিশ্বকাপের পরে সদ্য সমাপ্ত কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়ররা। আর ওই হতশ্রী পারফরম্যান্সের জন্য এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে চলে গিয়েছে ব্রাজিল। তিন ধাপ পিছিয়ে ছয়ে রয়েছে বেলজিয়াম। সাতে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। দুই  ধাপ পিছিয়ে আটে নেমে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কোপা আমেরিকায় রানার্সআপ হওয়া কলম্বিয়া তিন ধাপ এগিয়ে নয়ে উঠে এসেছে। ইউরোতে প্রত্যাশিত ফল করতে না পারলেও দশ নম্বরে রয়েছে ইতালি।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার