পাকিস্তানের বিরুদ্ধে ১৯৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: আশঙ্কাই সত্যি হল। শাসহিন আফ্রিদি-হারিস রউফ আর নাসিম শাহদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম কিছুটা লড়াই চালিয়েছিলেন। কিন্তু দু’জনের অর্ধ শতরান সত্বেও দুশোর গণ্ডি পার করতে পারল না টাইগাররা। ৩৮.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে গেল। হারিস রউফ ১৯ রানে চারটি ও নাসিম শাহ ৩৪ রানে তিন উইকেট নিয়েছেন।

বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে ফেরে। দ্বিতীয় ওভারেই শুন্য রানে সাজঘরে ফেরেন আগের ম্যাচে শতরান করা মেহেদী হাসান মিরাজ। দলে ফিরে আসা লিটন দাসও হতাশ করলেন। শাহিন আফ্রিদির বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ১৩ বলে করেন ১৬ রান করে ফেরেন। পুল করতে গিয়ে হারিসের বল সোজা আকাশে তুলে দেন নাইম শেখ (২০)। এদিন ফের ব্যর্থ হন তাওহিদ হৃদয় (৯ বলে ২)। ৪৭ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত দলকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও উইকটরক্ষক মুশফিকুর রহিম। দুজনে দেখেশুনে খেলতে থাকেন। নিজের কেরিয়ারে ৫৪তম হাফসেঞ্চুরির পরেই ভুল করে বসেন টাইগার অধিনায়ক। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে ফখর জামানের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগ ৫৭ বলে ৫৩ রান করেন সাকিব।খানিক বাদে মুশফিকুর রহিমকে থামান হারিস রউফ। ৮৭ বলে ৬৪ রান করে ফেরেন টাইগারদের উইকেটরক্ষক। আর তার পরেই শষের দিকের ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীনের মতো একের পর এক শট মেরে দলকে চরম লজ্জায় ফলে সাজঘর ফেরেন। শেষের ৯ বলে ৩ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল