টেস্ট দলে জায়গা হারাতে চলেছেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম!

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টে ইনিংস পরাজয়ের সবচেয়ে বড় দায় গিয়ে পডে়ছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের ওপর। ১৫ অক্টোবর থেকে মুলতানে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবর আজম।

ক্রিকইনফো সূত্রে খবর, আলিম দার, আকিব জাভেদ ও আজহার আলীর সমন্বয়ে নতুন যে নির্বাচক কমিটি করা হয়েছে, সেই কমিটিতে দ্বিতীয় টেস্ট থেকে বাবরকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার প্রথম টেস্ট হারার কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচক কমিটির সদস্যরা লাহোরে আলোচনায় বসেছিলেন। শনিবার পিসিবি প্রধান মহসিন নাকভি এবং দলের পাঁচ মেন্টরসহ আরও একবার আলোচনায় বসেছিল নির্বাচক কমিটি।

অবশ্য মুলতানে প্রথম টেস্ট হেরে যাওয়ার পর অনেকেই শান মাসুদের নেতৃত্ব আর বাবরের ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন।বিশেষ করে প্রাক্তন ব্যটসম্যান বাসিত আলী বাবরকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে দলের অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি প্রতিনিয়ত বাবর আজমকে সমর্থন করছেন। কোচ জেসন গিলেস্পি জানান, খেলোয়াড়দের সময় দিতে হবে।

গত দুই বছর ধরে বাবর আজম ফর্মের জন্য লড়াই করছেন। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হওয়া কায়েদ-ই-আজম ট্রফি খেলতে নিজেকে তুলে ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বাবর ২০১৯ সাল থেকে সেই প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলেননি। ব্যাট হাতে প্রতিটি ব্যর্থতায় বাবরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের দুই ইনিংসে তিনি ফ্ল্যাট উইকেটে ৩৫ রান করতে সক্ষম হয়েছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর মুলতানে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাবরকে বাদ রাখেন কি নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট সেটাই দেখার।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন