ইতিহাস গড়লেন বাবর আজম, কোহলিরও ওই রেকর্ড নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মুখেই এক অনন্য কীর্তি গড়লেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম। তিনি যে নজির গড়লেন, তা করতে পারেননি ভারতের বিরাট কোহলিও। কী নজির গড়লেন প্রাক্তন পাক অধিনায়ক?

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বসছে আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে হাইব্রিড মডেলেই প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাতটি দল পাকিস্তানের মাটিতে খেললেও রোহিত শর্মারা দুবাইয়ের মাটিতে খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের আগেই প্রস্তুতি হিসাবে পাকিস্তানের মাটিতে বসেছে ত্রিদেশীয় আসর। ওই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও পাকিস্তান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ওই ফাইনাল ম্যাচেই অনন্য কীর্তি গড়েছেন বাবর আজম।

প্রাক্তন পাক অধিনায়ক ১০ রান করার সঙ্গে সঙ্গেই একদিনের ম্যাচে ৬ হাজারের গণ্ডি পার করেছেন। এতদিন একদিনের ক্রিকেটে দ্রুত ছয় হাজার রানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার। তিনি ১২৩ ইনিংসে ৬ হাজার রানের গণ্ডি পার করেছিলেন। বাবর আজমও ১২৩ ইনিংসে ৬ হাজার রানের গণ্ডি পার করলেন। অর্থা‍ৎ হাসিম আমলার সঙ্গে একই আসনে বসলেন প্রাক্তন পাক অধিনায়ক। ভারতের বিরাট কোহলি একদিনের ম্যাচে ৬ হাজারের গণ্ডি পার করতে ১৩৬ ইনিংস নিয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে ১৩৯ ইনিংসে ওই লক্ষ্যে পৌঁছেছিলেন। আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ওই লক্ষ্য পূরণ করেছিলেন ১৪০ ইনিংসে। কিংবদন্তি ক্যারিবীয় ক্রিকেটার ভিভিযান রিচার্ডস ৬ হাজার রান পূরণ করেছিলেন ১৪১ ইনিংসে। ইংলিশ ক্রিকেটার জো রুটও ১৪১ ইনিংসে ৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মার অবশ্য ১৬২টি ইনিংস লেগেছিল।

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি