বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তার হুমকিতেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়নি দেশের সেরা ওপেনার তামিম ইকবালের। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার মিলিত ষড়যন্ত্রের পর্দাফাঁস হতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন দেশের  ক্রিকেট অনুরাগীরা। ওই ক্ষোভের রোষ থেকে বাঁচতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করলেন সাকিব আল হাসান। জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়বেন।

বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে টাইগার অধিনায়ক বলেছেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করব না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি অধিনায়কত্ব করতে চাইনি।’

এশিয়া কাপে রিয়াদকে দলে না রাখার পিছনে তার হাত থাকার কথাও অস্বীকার করেছেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাকে এশিয়া কাপের দলে পাঠাল। আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই। আমার কিছু বলারও ছিল না, কারণ পরের দিনে সবাই রওনা দিয়েছে। সবাই বলছে,  আমি নাকি রিয়াদ ভাইকে নিইনি। এইসব হাস্যকর কথা। আমি কিছুই জানি না। তাও আমায় দোষ দেওয়া হয়েছে।’ তবে বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের ঠাঁই না পাওয়ার পিছনে তার হাত থাকা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সাকিব।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের