আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজ কাঁপানোর পাশাপাশি এবার রাজনীতির ময়দানেও পা রাখতে চাইছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন সংসদ নির্বাচনে ভোটে দাঁড়ানোর জন্য শনিবার দেশের শাসকদল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন টাইগার অধিনায়ক। ঢাকা-১০ আসনের পাশাপাশি মাগুরা ১ এবং মাগুরা-২ আসন থেকে প্রার্থী হওয়ার আশায় দেড় লক্ষ টাকা দিয়ে তিনটি মনোনয়ন ফর্ম কিনেছেন তিনি। শনিবার সাকিবের হয়ে তাঁর এক প্রতিনিধি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন।

আগামী ৭ জানুয়ারি দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ৩০০টি সংসদীয় আসনে ওই দিন ভোট নেওয়া হবে। এদিন সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফর্ম বিক্রি শুরু করেছে শাসক দল আওয়ামী লীগ। সকালে প্রথম ফর্মটি কিনেছেন দলের সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনে এক হাজার ৬৪ জন মনোনয়ন ফর্ম কিনেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

গত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হয়ে একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব লড়েছিলেন। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি নড়াইল-১ আসনের সাংসদ। দীর্ঘদিন ধরেই সংসদ নির্বাচনে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করে চলেছেন সাকিব আল হাসান। গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে দাঁড়াতে চেয়েছিলেন। যদিও সেই সময়ে তাকে নিরস্ত করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি সাকিবকে রাজনীতির ময়দানে পা না রেখে ক্রিকেট কেরিয়ারের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের