আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদেশি কোচের বিরুদ্ধে বিদ্রোহ সাফ জয়ী বাংলাদেশের মহিলা ফুটবলারদের, গণ অবসরের হুমকি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের ফুটবল ইতিহাসে বেনজির ঘটনা। বিদেশি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলের ফুটবলাররা। কোচের বিরুদ্ধে মনসিক হয়রানি, নির্যাতন-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাফজয়ী সাবিনা খাতুনরা। বাটলারকে কোচের দায়িত্ব থেকে না সরালে গণ অবসরে যাওয়ারও হুমকি দিয়েছেন। যদিও জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যদের হুমকিকে পাত্তাই দিচ্ছেন না জামায়াত ইসলামী ঘনিষ্ঠ হওয়ার দৌলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ পদে বসা তাবিথ আউয়াল।

জাতীয় মহিলা ফুটবল দলের প্রশিক্ষক হিসাবে পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু কোচ বাটলারের সঙ্গে প্রথম থেকেই সঙ্ঘাত বাঁধে জাতীয় মহিলা দলের ফুটবলারদের। নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালেই সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তবে সাবিনা খাতুনরা চ্যাম্পিয়ন হওয়ায় সেই দ্বন্দ্ব খানিকটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু গত মঙ্গলবার থেকে ফের প্রকাশ্যে আসে সঙ্ঘাত। ঢাকায় পা রেখেই মঙ্গলবার  জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যদের বৈঠকে ডেকেছিলেন বাটলার। কিন্তু ওই বৈঠকে কেউ হাজির হননি। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়রি) জিম ট্রেনিংয়ের জন্যও ডাকা হয়েছিল সাবিনা-ঋতুপর্ণাদের। কিন্তু শিবিরে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন।

পরে সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ের নিচে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদ্রোহী মহিলা ফুটবলাররা। হাজির ছিলেন সাবিনা, মনিকা, শামসুন্নাহার, সানজিদা, ঋতুপর্ণা, মাসুরা-সহ ১৭ সিনিয়র ফুটবলার। সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় তাঁরা বলেন, ‘ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলব না। যদি ফুটবল ফেডারেশন কর্তারা বাটলারকে রেখে দেওয়ার বিষয়ে অনড় থাকে, তাহলে অবসর নেব। ধরেই নেব, আমাদের আর দলে প্রয়োজন নেই।’

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ