লজ্জার ইতিহাস থেকে মুক্তি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ী বাংলাদেশ

সেই লজার ইতিহাস থেকে অবশেষে মুক্তি পেলেন শাকিব-লিটনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লজ্জার ইতিহাস থেকে মুক্তি পেলেন শাকিবরা। আফগানিস্তান (Afghanistan), ভারত (India), অস্ট্রেলিয়া (Australia)-সহ ১০ দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ নিতে হয়েছিলো টাইগারদের। কিন্তু সেই লজার ইতিহাস থেকে অবশেষে মুক্তি পেলেন শাকিব-লিটনরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম টেস্টে জয়ী হল বাংলাদেশ (Bangladesh)।

প্রসঙ্গত ২০১৯ সালে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। চট্টগ্রামে আয়োজিত হওয়া সেই ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজয় স্বীকার করে নিতে হয়েছিল টাইগারদের। ২২৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ নিজেদের পকেটে পুরে ছিল আফগানরা। ক্রিকেটের ইতিহাসে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও  প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের জয়ী হওয়ার নজির নেই। অবশেষে সেই ইতিহাস ভেঙে নয়া ইতিহাস গড়ল পদ্মাপারের দেশ। 

ঢাকার মিরপুরের শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশকে দুরন্ত জয় এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২ ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহে ৯ উইকেট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আইরিশরা। প্রথম ইনিংসে মাত্র ২১৪ রান করেছিল তাঁরা। এরপর মুশফিকুর রহিমের ১২৬ ও অধিনায়ক সাকিব আল হাসানের ৮৭ রানের ওপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে। লিটন দাস করেন ৪৩, মেহেদী হাসান করেন ৮৭। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে আয়ারল্যান্ড রান করে ৮ উইকেটে ২৮৬। চতুর্থ দিন সকালে শেষ পর্যন্ত ২৯২ রানে গুটিয়ে যায়। টাকার করেন ১০৮ রান ম্যাকব্রাইন করেন ৭২। ৯০ রানে ৪ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

একনজরে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২১৪/১০, ৭৭.২ ওভার (হ্যারি টেক্টর ৫০, লরকান টাকার ৩৭, কার্টিস ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডেয়ার ৩২; তাইজুল ইসলাম ৫/৫৮, এবাদত হোসেন ২/৫৪, মেহেদী হাসান মিরাজ ২/৪৩, শরিফুল ইসলাম ১/২২)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৯/১০, ৮০.৩ ওভার (মুশফিকুর রহিম ১২৬, সাকিব আল হাসান ৮৭, মেহেদী হাসান মিরাজ ৫৫, লিটন দাস ৪৩, তামিম ইকবাল ২১, মুমিনুল হক ১৭; অ্যান্ডি ম্যাকব্রাইন ৬/১১৮, বেন হোয়াইট ২/৭১, মার্ক অ্যাডেয়ার ২/৬৪)।

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৯২/১০, ১১৬ ওভার (লরকান টাকার ১০৮, অ্যান্ডি ম্যাকব্রাইন ৭২, হ্যারি টেক্টর ৫৬, গ্রাহাম হিউম ১৪; তাইজুল ইসলাম ৪/৯০, এবাদত ৩/৩৭, সাকিব আল হাসান ২/২৬, শরিফুল ১/৩৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৩৮/৩, ২৭.১ ওভার (মুশফিকু রহিম ৫১*, তামিম ইকবাল ৩১, লিটন দাস ২৩, মুমিনুল হক ২০*; মার্ক অ্যাডেয়ার ১/৩০, বেন হোয়াইট ১/৪৩, অ্যান্ডি ম্যাকব্রাইন ১/৫২)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম (১২৬ + ৫১* রান)।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের