শেষ ফিফা উইন্ডোতে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, এবারও কপাল খুলল না নেইমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দলে এবারও জায়গা হয়নি নেইমার জুনিয়রের। সৌদি প্রো লিগে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনিয়োগে তিন বছর পর এবার আবারও ডেকে নিলেন ব্রাজিল কোচ এই বিন্দুতে ব্রাজিল মুখোমুখি হবে দুই আফ্রিকান প্রতিপক্ষের। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেট স্টেডিয়ামে সেনেগাল এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে টিউনিশিয়ার বিপক্ষে খেলবে তারা। দুই দেশই ২০২৬ এর বিশ্বকাপে আফ্রিকার বাছাই থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই আফ্রিকান দলের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন আনচেলত্তি। তারপর এই নিয়ে চারবার স্তিকোয়াড ঘোষণা করলেন তিনি। নেইমারের অনুপস্থিতি বিশ্বকাপে তার সুযোগ আরো কমিয়ে দিচ্ছে। ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক সূচি আগামী মার্চ মাসে, সেখানে দুই ইউরোপীয় দেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে তারা। এদিকে চোটের কারণে স্কোয়াডে নেই বার্সেলোনার রাফিনিয়া এবং লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার। বাদ পড়েছেন গত উইন্ডোর কয়েকজন খেলোয়াড় কার্লোস আগুস্ত, ডগলাস সান্তোস, বেরালদো, ভ্যান্ডার্সন, জয়েলিণ্টন , হোয়াও গোমেস , মাল্টিনেল্লি এবং ইগর জেসুস। এই প্রথম দলে ডাক পেয়েছেন কুড়ি বছর বয়সে ফরোয়ার্ড ভিটর রকি। 

 ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এডারসন মোরায়েস, হুগো সুজা
ডিফেন্ডার:
 অ্যালেক্স সান্দ্রো, দানিলো, কাইয়ো হেনরিক, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, লুসিয়ানো জুবা, মার্কিনিয়োস, পাউলো হেনরিক, ওয়েসলি
মিডফিল্ডার:
 আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, ফ্যাবিনিয়ো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড:
 এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, ভিটর রকি

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয়মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস