দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পদক জিতলেই সরকারি চাকরি, ক্রীড়াবিদদের জন্য বড় ঘোষণা তেজস্বীর

নিজস্ব প্রতিনিধি, পটনা: সরকারি চাকরি প্রাপ্তিকে লটারিই মনে করা হয়। এবার সেই সরকারি চাকরি পাওয়াটাই হাতের মুঠোয় চলে আসছে বিহারের ক্রীড়াবিদদের কাছে। ক্রীড়াবিদদের নিজেদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে উ‍ৎসাহ জোগাতে পদক জিতলেই সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার পটনায় এক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘জো মেডেল লায়েগা, ওহ নৌকরি পায়েগা’ (যিনি পদক আসবেন তিনিই চাকরি পাবেন)।

রাজ্যে খেলাধুলোর ক্ষেত্রে মহাজোট সরকার যে উ‍ৎসাহ জুগিয়ে চলেছে তা উল্লেখ করে বিহারের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত ৮১ জন ক্রীড়াবিদকে অফিসার পদমর্যাদায় নিয়োগ করা হচ্ছে। সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং পরিদর্শক পদে তাঁদের নিয়োগ করা হচ্ছে। খুব শিগগিরই ওই ক্রীড়াবিদদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে।’

বেকারত্ব যে সমাজের শত্রু তা উল্লেখ করে তেজস্বী বলেন, ‘বেকারত্ব সমাজের প্রধান শত্রু। বহু তরুণ ও যুবক ডিগ্রি থাকা সত্বেও চাকরি পাচ্ছেন না। রাজ্যে খেলাধুলোর ক্ষেত্রে উ‍ৎসাহ জোগাতে ক্রীড়াবিদদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গুণী ক্রীড়াবিদদের সরাসরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে।’ এদিন ছোটদের পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি না করারও পরামর্শ দিয়েছেন নীতীশ কুমারের ডেপুটি। এ প্রসঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার খামতির কথা উল্লেখ করে লালু প্রসাদ যাদবের ছেলে বলেন, ‘আমি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান। চাইলে আমি কোনও উচ্চ শিক্ষার ডিগ্রি হাসিল করতে পারতাম। কিন্তু স‍ৎ থাকার চেষ্টা করেছি। অনেকেরই ভুয়ো ডিগ্রি রয়েছে। কিন্তু আমি ওই পথে যাইনি।’

Published by:

Share Link:

More Releted News:

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ