দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেইনের হ্যাটট্রিক, জয়ে ফিরল বায়ার্ন

নিজস্ব প্রতিনিধিঃ  হ্যারি কেইনের পর পর দুই গোলেই  জয়ের  মুখ দেখতে পেল বায়ার্ন মিউনিখ। শনিবার (১৯ অক্টোবর) আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে জার্মান বুন্দেসলিগায় স্টুটগার্টকে  ৪-০ গোলে হারিয়ে জিতল  জার্মানির এই  ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করেও কোন গোলই করতে পারেনি দুই দল।

 তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই  দু’দলই আক্রমাণত্মক ভঙ্গিতে খেলতে থাকে।  ৫১তম মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন কেইন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি। এরপর তিন মিনিট পর থেকেই  বক্সে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। তাতেই ৮০ মিনিটের মাথায় ফের গোল করলেন তিনি। ৮৯তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।

উল্লেখ্য,  গত সপ্তাহে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেও গোল পাননি কেইন। তাই এদিনের ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে।  চলতি মৌসুমে লিগে এই নিয়ে  কেইনের হল  দ্বিতীয় হ্যাটট্রিক। এরআগে চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। বর্তমানে  সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন। আর ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে  ফ্রেইবুর্ক ও বায়ার লেভারকুজেন।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ