ক্লাব বিশ্বকাপে হেরে গেল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন পাহাড়ের চূড়া থেকে ধরণীতলে আছড়ে পড়া। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি ক্লাব পিএসজি ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হেরে গেল। বৃহস্পতিবার (১৯ জুন) ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন বোটাফোগোর কাছে ১-০ গোলে হেরে গেলেন লুইস এনরিকের শিষ্যরা। মাচের ৩৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের স্ট্রাইকার ইগোর জেসুস।

ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি।  আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার রাতে মাঠে নেমেছিলেন লুইস এনরিকের শিষ্যরা। পিএসজির সঙ্গে আগ্রাসী মেজাজে খেলে যে কিছু করা যাবে না, তা বুঝতে পেরে রক্ষণকেই শক্তিশালী  করার কৌশল নিয়েছিলেন বোটাফোগোর কোচ। সুযোগ বুঝে প্রতি আক্রমণে ওঠার নির্দেশ দিয়েছিলেন। তা অক্ষরে-অক্ষরে মেনে চলেছিলেন ইগোর জেসুস-সাভারিনোরা। ফলে ডিজেরি দুয়ে, কাভারাস্তখেলিয়া, ভিতিনহারা চেষ্টা করেও রক্ষণ ভাঙতে পারেননি। গোল লক্ষ্য করে শট নেওয়ার সুযোগ পাননি। ম্যাচের ৩৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে উঠে গিয়ে পিএসজির জালে বল জড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগোর জেসুস। পিছিয়ে পড়ার পর গোল শোধ করার মতো সুযোগ তৈরি করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি।

এদিন জয়ের ফলে কার্যত শেষ ষোলোয় পৌঁছনোর সম্ভাবনা জাগিয়ে তুলল বোটাফোগো। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ব্রাজিলের দলটি। ড্র করলেই শষ ষোলোর ছাড়পত্র জোগাড় করে নেবে। অন্যদিকে ২ ম্যাচ খেলে তিন পয়েন্ট করে নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোয় ঠাঁই করতে হলে দুই দলকেই শেষ ম্যাচে জয় পেতে হবে।

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী