দিল্লির কাছে হেরে সতীর্থদের কাঠগড়ায় তুললেন চেন্নাই অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লির কাছে হেরে সতীর্থদের কাঠগড়ায় তুললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। রান তাড়া করার সময়ে প্রথম তিন ওভারে খেলতে না পারাটাই হারের কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন ঋতুরাজ। দিল্লির বোলার খলিল আহমেদ ও মুকেশ কুমারের প্রশংসা করলেও তাঁর মতে, রান তাড়া করার সময়ে রান রেট কমানোর ব্যাপারে বিশেষ কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি ব্যাটসম্যানদের।

রবিবার রাতে দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। দিল্লির কাছের হারের পর চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘প্রথম ইনিংসে পিচ ব্যাটসম্যানদের সহায়কই ছিল। তাই যেভাবে বোলাররা ১৯১ রানে দিল্লি আটকে রাখে তা খুবই তারিফযোগ্য। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে পেসারদের জন্য বিশেষভাবে সহায়ক হয়ে ওঠে পিচ। কিন্তু প্রথম তিন ওভারে আমাদের যেভাবে খেলার প্রয়োজন ছিল, সেইভাবে আমরা খেলতে পারিনি। বিশেষ করে রাচীন রবীন্দ্রর আরও ভালো পারফর্ম করার প্রয়োজন ছিল। কিন্তু সে সেটা করতে পারেনি।‘

একইসঙ্গে চেন্নাইয়ের অধিনায়ক জানিয়েছেন, ‘রান তাড়া করার সময়ে ম্যাচের মাঝামাঝি অবস্থায় আমরা পরিস্থিতিকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। সবসময়ই রান রেটের দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম। ঠিকভাবে রান তাড়া করতে পারিনি। ফলে এর খেসারত আমাদের দিতে হয়েছে।‘ উল্লেখ্য, অজিঙ্কা রাহানে ও ডারেল মিচেলের মধ্যে ৬৮ রানের পার্টনারশিপ চেন্নাইকে একটা সময়ে ভালো জায়গায় নিয়ে গিয়েছিল। কিন্তু এরপর মহেন্দ্র সিং ধোনি বাদে কোনও ব্যাটসম্যানই তেমন দাগ কাটতে পারেনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর