টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজি অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই:  বিশ্বকাপ অভিযান শুরু করল প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া। রবিবার ছুটির দিনে চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা-প্যাট কামিন্সরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডেঙ্গুতে আক্রান্ত শুভমন গিলকে ছাড়া মাঠে নামছেন রোহিত শর্মারা। এদিন হোটেল থেকে মাঠমুখো ভারতীয় দলের বাসে দেখা যায়নি তরুণ প্রতিভাবান ব্যাটারকে। সূত্রের খবর, শুধু আজকের ম্যাচেই নয়, বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও গিলকে পাওয়া যাচ্ছে না। ফলে তাঁর জায়গায় ভারত অধিনাযক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন ঈশান কিশন। টসের পরে ভারতের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন-রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অর্থা‍ৎ তিন পেসার নিয়ে খেলছে ভারত। স্টপিন আক্রমণের দায়িত্ব সামলাবেন অশ্বিন ও জাদেজা।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার প্রথম একাদশ জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে ওপেন করতে নামছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দলে রয়েছেন স্টিভ স্মিথ, মার্নুস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্ট্রার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

 

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের