T20 World Cup: অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা দিল নিউজিল্যান্ড

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বিধ্বংসী নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে ছেলেখেলা করে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০০ রান তোলে ডেভন কনওয়ে-কেন উইলিয়ামসনরা। অর্থা‍ৎ জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২০ ওভারে ২০১ রান। গড়ে ওভার পিছু ১০ রানের বেশি তুলতে হবে অ্যারন ফিঞ্চদের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ঝোড়ো ব্যাটিং করে ১৬ বলে ৪২ রান করে জশ হ্যাজেলউডের বলে বোল্ড হন ফিন। প্রথম উইকেটে মাত্র ২৫ বলে ৫৬ রান সংগ্রহ করেন কিউইরা। ফিন ফেরার পর অবশ্য রানের গতি কিছুটা কমে যায় কিউইদের। তবে কেন উইলিয়ামস ও কনওয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন কনওয়ে। ১৩তম ওভারের শেষ বলে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। অজি লেগস্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে বল মিস করেন উইলিয়ামসন। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন কিউই অধিনায়ক। তবে কাজ হয়নি। ২৩ বলে ২৩ রান করে ফেরেন উইলিয়ামসন।

সুবিধা করতে পারেননি গ্লেন ফিলিপস। জশ হ্যাজেলউডের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর পরে জিমি নিশামকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যান কনওয়ে। শেষ পর্যন্ত ৫৮ বলে সাতটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ বলে ছক্কা মেরে দলকে ২০০ রানে পৌঁছে দেন জিমি নিশাম। ১৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি