ভারতের প্রথম টেস্ট জয়ী দলের শেষ সদস্য সিডি গোপীনাথ প্রয়াত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম টেস্ট জয়ী ভারতীয় দলের সদস্য সিডি গোপীনাথ। বৃহস্পতিবার প্রয়াত হলেন দেশের অন্যতম প্রবীণ ও সম্মানিত ক্রিকেটার। ৯৬ বছর বয়সে প্রয়াত হন তিনি। সিডি গোপীনাথ ছিলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের শেষ জীবিত সদস্য। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দত্তা গায়কোয়াড়ের মৃত্যুর পর তিনিই ছিলেন সেই দলের শেষ প্রতিনিধি। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে একটি অধ্যায়ের সমাপ্তি হলো। তৈরি হলো এক বড় শূন্যতা। তিনি ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন এবং বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার নীল হার্ভের (৯৭) পরেই ছিলেন দ্বিতীয় প্রবীণতম জীবিত ক্রিকেটার।

চেন্নাইয়ে জন্ম গোপীনাথের। ১৯৫১–৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছল তাঁর। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই ম্যাচে দুই ইনিংসে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। বিনু মাঁকড়ের বলে রয় টাটেরসালের একটি ক্যাচও ধরেছিলেন। সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেটাই টেস্টে ভারতের প্রথম জয়। সেই ম্যাচের শেষ জীবিত প্রতিনিধি ছিলেন গোপীনাথ। সেই ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৫ রান করেছিলেন তিনি। পরে এক সাক্ষাৎকারে তিনি মজার ছলে বলেছিলেন, ‘‌ব্রিটেন থেকে কয়েকজন এসে আমায় সেই টেস্ট নিয়ে সাক্ষাৎকার নিয়েছিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, একটা মাত্র টেস্ট নিয়ে বই বা ভিডিও হয় কী করে? অন্তত একটা সিরিজ নিয়ে তো হওয়া উচিত!’‌

১৯৫৫–৫৬ থেকে ১৯৬২–৬৩ মরসুম পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তৎকালীন মাদ্রাজের অধিনায়কত্ব করেছিলেন গোপীনাথ। খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর প্রশাসক হিসাবেও নজর কেড়েছিলেন গোপীনাথ। সত্তরের দশকে তিনি জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন। পরে নির্বাচক কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন। ১ মার্চ, ১৯৩০ সালে মাদ্রাজ শহরে জন্মগ্রহণ করেন গোপীনাথ। ১৯৫১ সালে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত হাফ সেঞ্চুরি (৫০*) এবং দ্বিতীয় ইনিংসে ৪২ রান করে নজর কেড়েছিলেন তিনি।

এছাড়া পেশাগত এবং ব্যবসায়িক কারণে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ হয়নি। তবে সত্তরের দশকে তিনি ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন করেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে। ১৯৭৯ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে ম্যানেজারের দায়িত্বও পালন করেছিলেন তিনি। সিডি গোপীনাথের প্রয়াণের পর এখন ভারতের প্রবীণতম জীবিত টেস্ট ক্রিকেটারের শিরোপা পাচ্ছেন চন্দ্রকান্ত পাটানকর। ৯৫ বছর বয়সী পাটানকর ১৯৫৬ সালে ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে একটি মাত্র টেস্ট খেলেছিলেন। ১৯৫২ সালের সেই জয়ের রূপকথার শেষ পাতাটি যেন আজ চিরতরে বন্ধ হয়ে গেল।

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়