Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ওয়াকা ওয়াকা’-এর পর ‘Dai Dai’, শাকিরার কন্ঠে ফের ফিফা বিশ্বকাপের গান

'ওয়াকা ওয়াকা'-এর পর 'দাই দাই', আবারও ফিফা বিশ্বকাপের টাইটেল ট্র্যাক কলম্বিয়ান পপ গায়িকা শাকিরার কন্ঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ওয়াকা ওয়াকা’-এর পর ‘দাই দাই’, আবারও ফিফা বিশ্বকাপের টাইটেল ট্র্যাক কলম্বিয়ান পপ গায়িকা শাকিরার কন্ঠে। ২০১০ সালের ফিফার Anthem গেয়ে চারিদিকে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন শাকিরা। গানটি এখনও সকল ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। আবারও শাকিরার কন্ঠে ফিফার অফিসিয়াল অ্যান্থেম। বৃহস্পতিবার (৭ মে) গায়িকা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ‘দাই দাই’-এর টিজার পোস্ট করে রীতিমতো সকলকে চমকে দিয়ে ছেন। গানে তাঁকে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে। গানের শুটিং করা হয়েছে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে। গানটির পুরো ট্র্যাক রিলিজ করবে আগামী ১৪ মে।

সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে গায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে রইল ‘দাই দাই’, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান’। তিনি ক্যাপশনে আফ্রো বিটস তারকা বার্না বয়েরও উল্লেখ করেছেন। গানে পুরুষ কন্ঠের সঙ্গে তাল মিলিয়েছেন তিনি। এবং গানটি পুরো ইংরেজি ভাষায় গেয়েছেন তিনি। আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।

 

 

View this post on Instagram

 

A post shared by Shakira (@shakira)

আপাতত ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় গোটা বিশ্ব। সুতরাং এই উত্তেজনা আরও দ্বিগুণ হবে শাকিরার কন্ঠে বিশ্বকাপের টাইটেল ট্র্যাকে। যদিও বিশ্বকাপের টাইটেল গানের গায়িকা হিসেবে শাকিরার মুখ নতুন নয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের টাইটেল ট্র্যাক ‘ওয়াকা ওয়াকা’ও ছিল তাঁর কন্ঠে। ১৬ বছর পর আবারও তিনি ফিরে এলেন। তবে ‘দাই দাই’-কে কোকা-কোলার ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক সঙ্গীতের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। যে গানটি ভ্যান হ্যালেনের ‘জাম্প’ গানটির একটি নতুন সংস্করণ। যেটি গেয়েছেন কলম্বিয়ান গায়ক জে বালভিন, ড্রামার ট্র্যাভিস বার্কার, পপ/আরএন্ডবি গায়িকা অ্যাম্বার মার্ক এবং গিটারিস্ট স্টিভ ব্রাদার।

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

৬৯১ পেয়ে সপ্তম স্থানে নৈহাটির কাত্যায়নী গার্লসের সৃজা, চিকিৎসক হতে চায় সে

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ

৭০০-র মধ্যে ৬৯১ নম্বর, ডাক্তার হতে চায় মাধ্যমিকে সপ্তম স্বর্ণাভ

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে তবেই সরকার গঠনের সুযোগ, কড়া বার্তায় তামিলনাড়ুর রাজ্যপাল

মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার ৯ কৃতী পড়ুয়া, রামকৃষ্ণ মিশনেরই ৭ জন

পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ