আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রিয়াকে হারিয়ে ১৬ বছর বাদে কোয়ার্টারে তুরস্ক

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর বাদে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল তুরস্ক। ২০০৮ সালের পরে ফের শেষ আটে পৌঁছল তুর্কিরা। শেষ চারের লড়াইয়ে আর এক শক্তিশালী দেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন মেরিহ ডেমিরালরা।

মঙ্গলবার লাইপজিগ স্টেডিয়ামে খেলা শুরুর সঙ্গে সঙ্গেই দ্রুত আক্রমণে গিয়ে কর্নার আদায় করে নেয় তুর্কিরা। সেই কর্নার থেকে ডি বক্সের মধ্যে উড়ে আসা বল গোলে ঢোকার সময়ে গোললাইন থেকে ফিরিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক। কিন্তু সেই বলে দুরন্ত শট নিয়ে অস্ট্রিয়ার জাল নড়িয়ে দেন মেরিহ ডেমিরাল। মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় তুর্কিরা। ইউরোর ইতিহাসে নকআউট পর্বে এটিই দ্রুততম গোল। পিছিয়ে পড়েই গোল শোধের জন্য ঝাঁপায় অস্ট্রিয়া। তিন মিনিটে মার্সেল সবি‍ৎজালের বাড়ানো পাসে শট নিয়েছিলেন ক্রিসটপ বৌমগার্টনার। ৭ মিনিটে লেইহার্টের হেড অল্পের জন্য তুরস্কের গোলবার স্পর্শ করতে পারেনি। পাল্টা আক্রমণে গিয়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় তুরস্ক। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ১৯ মিনিটে গুলারের বাঁ পায়ের শট আর ২৫ মিনিটে ডেমিরালের হেড অস্ট্রিয়ার গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে অস্ট্রিয়া। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ শানাতে শুরু করে। যদিও তুর্কি রক্ষণ ভেদ করতে পারেননি সবি‍ৎজাল-বৌমগার্টনাররা। উল্টে ৫৯ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল আদায় করে নেয় তুর্কিরা। ৫৯ মিনিটে ফের গোল করেন ডেমিরাল। ৬৬ মিনিটে স্টিফেন পোচের কর্নার থেকে পাওয়া বলে ডান পায়ের শটে তুরস্কের রক্ষণকে পরাস্ত করে ব্যবধান কমান অস্ট্রিয়ার  মাইকেল গ্রেগোরিচ। উজ্জীবিত হয়ে এর পর একের পর আক্রমণের ঝড় তুলে তুর্কিদের নাকানি চোবানি খাওয়ান অস্ট্রিয়ার খেলোয়াড়রা। ৬৯ মিনিটে গ্রেগোরিচের হেড প্রতিহত করে দলের নিশ্চিত পতন রোধ করেন তুরস্কের গোলরক্ষক। ৭৩ ও ৭৫ মিনিটে অস্ট্রিয়ার দুটি আক্রমণই ফের ব্যর্থ করে দেয় তুর্কি রক্ষণের খেলোয়াড়রা। সংযুক্তি সময়ের তিন মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন তুরস্কের ব্যারিস আলপার উইলম্যাজ। শেষ লগ্নে বৌমগার্টনারের হেড বাজ পাখির মতো লাফিয়ে পড়ে দুর্দান্তভাবে রুখে দেন তুর্কি গোলরক্ষক।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ