শ্রীলঙ্কার নতুন টেস্ট দলের অধিনায়ক ধনঞ্জয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে, টি ২০ ফরম্যাটের পর এবার টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ধনঞ্জয়া ডি সিলভাকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। দিমুথ করুণারত্নের বদলে এবার ধনঞ্জয়ার ওপর ভরসা রাখলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা।

কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার দলে জায়গা করে নিয়েছেন ধনঞ্জয়া। শ্রীলঙ্কার হয়ে ৫১টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে তাঁর ১০টি শতরান ও ১৩টি অর্ধশতরান রয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি টেস্ট অধিনায়ক হিসাবে অভিযান শুরু করবেন ধনঞ্জয়া। ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে শ্রীলঙ্কা। সেই ম্যাচেই অধিনায়ক হিসাবে দেখা যাবে ধনঞ্জয়াকে।

এর আগে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন করুণারত্নে। মোট ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্ব শ্রীলঙ্কা ১২টি ম্যাচে জয় পেয়েছে, ১২টি ম্যাচে পরাজিত হয়েছে। বাকি ছয়টি ম্যাচ ড্র হয়েছে।

ইতিমধ্যে ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই দলে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার জায়গা হয়নি। সেই দল থেকে ধনঞ্জয়া ছাড়া আরও নয় জন ক্রিকেটার বাদ পড়েছেন। ওয়ান ডে স্কোয়াড থেকে ধনঞ্জয়াকে বাদ দেওয়া হলেও টেস্টে তাঁর ওপরই ভরসা রাখতে চাইছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।ওয়ান ডে দলে শ্রীলঙ্কার অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে। অন্যদিকে টি ২০ ফরম্যাটে শ্রীলঙ্কার অধিনায়ক হয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। ফলে শ্রীলঙ্কার ওয়ান ডে, টি ২০ ও টেস্ট স্কোয়াডে আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করা হল।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?