ধোনির ট্রফি জয়ের অপেক্ষায় প্রহর গুণছেন তাঁর ছোটবেলার কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর ১৬তম সংস্করণের ফাইনাল ম্যাচ আগামী রবিবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে চলতি আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হয়েছিল। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় চাইছেন তাঁর মাহি-ই যেন এবারও কাপ জিতে ঘরে ফেরে।

ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি। পাহাড় ঘেরা এই ছোট্ট শহর থেকেই ভারতবর্ষ পেয়েছিল মহেন্দ্র সিং ধোনি নামক এক বিখ্যাত ক্রিকেটারকে। যিনি ভারতবর্ষকে বহু সাফল্য এনে দিয়েছিলেন। কপিলদেব নিখাঞ্জের পর বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবেও যাঁর নামটা উচ্চারিত হয়। যাঁর হাত ধরে ক্রিকেটের ২২ গজে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির সেই কেশব বন্দ্যোপাধ্যায় এখনও নস্টালজিক তাঁর প্রিয় ছাত্রের সম্বন্ধে।

কেশব বন্দ্যোপাধ্যায়। রাঁচি শহরের আমজনতার কাছে তাঁর পরিচয় ধোনির কোচ হিসেবের পাশাপাশি ক্রিকেটের কোচ হিসেবেও তাঁর পরিচয় রয়েছে গোটা শহরে। প্রিয় ছাত্রের সম্বন্ধে কিছু প্রশ্ন করলেই যাঁর প্রথম উত্তর হয়, ধোনি সত্যিই একজন গ্রেট ক্রিকেটার। আর আমি ওঁকে নিয়ে আলাদাভাবে গর্ব করতেই পারি। করাটা অন্যায় নয়। আমার কাছ থেকেই ভারতীয় ক্রিকেট পেয়েছে মহেন্দ্র সিং ধোনির মতো একজন বিশ্বখ্যাত ক্রিকেটারকে। যে আন্তর্জাতিক ক্রিকেটে যেমন সফল, তেমনই সফল আইপিএল-এর আসরেও। এবং তাই গর্ব হওয়াটাই আমার স্বাভাবিক।

আরও জানতে পড়ুন: শারীরিক নির্যাতন আইনের অপব্যবহার হচ্ছে: ব্রিজভূষণ

আগামী রবিবার ২০২৩-এর আইপিএল-এর ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ নিয়েও কেশববাবু এখন চিন্তায় বিভোর। কেননা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধোনির চেন্নাইয়ের প্রতিপক্ষ হার্দিক পাণ্ডিয়াদের গুজরাট টাইটান্স । তবে এই ম্যাচে তাঁর প্রিয় ছাত্র মাহি-ই শেষমেষ বাজিমাত করবে বলে ১০০ শতাংশ নিশ্চিত কেশববাবু। তাঁর মতে, ক্রিকেট অনিশ্চিত খেলা। তবুও আমি একটা কারণেই চেন্নাইকে এগিয়ে রাখবো। তার কারণ অবশ্যই দলের অধিনায়কের নামটা মহেন্দ্র সিং ধোনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি সেই দৃশ্যই যেন দেখতে পাই টিভির পর্দায় যে মাহি-আগামী রবিবার ফাইনাল ম্যাচে গুজরাটকে ধরাশায়ী করে ট্রফি হাতে ভিকট্রি ল্যাপ দিচ্ছে। একজন কোচ হিসেবে ছাত্রের এই সাফল্যোর ভাগীদার হওয়া কম গর্বের বিষয় নয়। আমার বিশ্বাস ধোনি পারবে, পারবে পারবে। আমি ওকে দূর থেকে আশীর্বাদ জানাই। তারপর তো বাকি সেলিব্রেশনটা তোলা রইল। রাঁচিতে ফিরলে ওর ঘরে বসেই সেই সেলিব্রেশটা করবো আমরা দুজনে।

ফাইনাল ম্যাচে ধোনির দল সফল হবেন কি না তা তো সময়ই বলবে। কিন্তু প্রিয় ছাত্রের সফলতা কামনা করে এখন থেকেই সময় গুণতে শুরু করেছেন রাঁচির সেই ক্রিকেট পাগল ভদ্রলোকটি।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪