জন্মদিনেই ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক

Share:

নিজস্ব প্রতিনিধি : জন্মদিনের দিনই ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক। শনিবার ৩৯-এ পা দিলেন দীনেশ। এদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানিয়ে দিলেন তিনি। সদ্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন দীনেশ। আইপিএল শেষের পর দীনেশের ক্রিকেট থেকে অবসরের বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন উইকেট কিপার ব্যাটসম্যান।

এদিন এক্স হ্যান্ডেলে নিজের অবসরের কথা ঘোষণা করে দীনেশ কার্তিক জানান, ‘গত কয়েকদিনে যে স্নেহ, ভালবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত। যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে বিচার বিবেচনা করার পর আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নিজের খেলোয়াড়ি জীবনকে পিছনে ফেলে নতুন চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করছি।‘ একইসঙ্গে তিনি জানান, ‘আমি আমার অধিনায়ক, কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি আমার এই দীর্ঘ ক্রিকেট যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য। পাশাপাশি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।‘

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি আসার আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দীনেশ কার্তিকের। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল দীনেশের। ওই বছর সেপ্টেম্বর মাসে ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান। এরপর ২০০৬ সালের পয়লা ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০-তে অভিষেক হয়েছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির টেস্টে অভিষেক হয়েছিল ২০০৫ সালে। ধোনির ওয়ানডেতে অভিষেক হয়েছিল ২০০৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে।

বল খেলতে গিয়ে ঝিলে তলিয়ে যাওয়া রোহনের দেহ উদ্ধার, প্রায় ১৯ ঘণ্টা পর মিলল কিশোরের মৃতদেহ

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউটাউনে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টারের ভূমিপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট