‘এতটা রূঢ় হওয়ার প্রয়োজন নেই’, গম্ভীরকে পরামর্শ সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কোচের নামও যেমন তেমবি স্বভাবেও তিনি গম্ভীর। তাঁকে হাসতে খুব কম সময়ই দেখা যায়। সেই সঙ্গেই ক্রিকেটের ময়দানে গৌতম গম্ভীরের আক্রমণাত্মক স্বভাবের কথা সবারই জানা। খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকাতেই গম্ভীরের এই আগ্রাসী মনোভাব প্রায়শই তাঁকে ফল এনে দিয়েছে তবে তাঁর  এই মনোভাবের মাঠের মধ্যে তাঁকে বিভিন্ন সময়ে বিতর্কেও জড়াতে দেখা  গিয়েছে । বিশেষ করে IPL-এর সময় বিরাট কোহলির সঙ্গে তাঁর সংঘাতের ঘটনাটি বিশেষ করে নজর কেড়েছিল সকলের। তবে ভারতের  প্রাক্তন অধিনায়ক সৌরভ  গঙ্গোপাধ্যায় গম্ভীরের গম্ভীর থাকা নিয়ে এবার মন্তব্য করেছেন। বলেছেন তিনি মনে করেন যে, গম্ভীরের আচরণের ক্ষেত্রে এতটা রূঢ় বা কঠোর হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে একই সঙ্গে, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গম্ভীর যেসব আদর্শ ও মূল্যবোধের সঞ্চার করেছেন, তার ভূয়সী প্রশংসাও করেছেন  প্রাক্তন অধিনায়ক। 

RevSportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “দেখুন, সে হয়তো কিছুটা রূঢ় বা কঠোর স্বভাবের হতে পারে, কিন্তু সে একজন লড়াকু প্রতিযোগী। তার আসলে এতটা রূঢ় বা কঠোর হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ হিসেবে সে খুবই ভালো। আমি তাকে দেখেছি, ভারতের হয়ে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি। তিনি জন্মগতভাবেই একজন প্রতিযোগী। সে কেবল জিততে চায়।” ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন,  “সে তার দল সম্পর্কে সবসময় সঠিক কথাই বলে; সে এমন একটি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করে যেখানে দলের সমষ্টিগত স্বার্থই প্রাধান্য পায়, কোনো একক ব্যক্তির নয়।” 

আরও পড়ুন: বিষ্ণু-আনোয়ারদের দাপটে ছিন্নভিন্ন মহমেডান, সাত গোলে জিতল লাল-হলুদ ব্রিগেড

প্রসঙ্গত, গম্ভীর সম্প্রতি ভারতের প্রথম প্রধান কোচ হিসেবে দুটি বড় আইসিসি  ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।  তাঁরই নেতৃত্বে ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এই দুটি বড় সাফল্যে পেলেও সৌরভ আগেই বলেছেন,  গম্ভীরের আসল পরীক্ষাটি অপেক্ষা করছে ২০২৭ সালের ৫০-ওভারের ক্রিকেট বিশ্বকাপ এবং টেস্ট ক্রিকেটে। তিনি বলেন,  “সাদা বলের ক্রিকেটে তাঁর আসল পরীক্ষাটি হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার পরিবেশ ও পরিস্থিতি তাঁকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে, তবে আমি নিশ্চিত যে, তাঁর হাতে যে দল রয়েছে, তা দিয়ে তিনি ঠিকই সফল হবেন।” সৌরভ আরও বলেন,” লাল বলের ক্রিকেটে তাঁকে আরও উন্নতি করতে হবে। আর তা করার উপায় হলো উইকেট বা পিচ নিয়ে কম চিন্তা করা। উইকেটের বিষয়টি তাঁকে নিজের ভাবনা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে। ইংল্যান্ড সিরিজের কথাই ধরুন—উইকেট নিয়ে তাঁর কিছুই করার ছিল না এবং ফলাফল তো আপনারা দেখেছেনই। ঘরের মাঠে তাঁর এমন উইকেটে খেলার প্রয়োজন নেই যেখানে বল অতিরিক্ত টার্ন বা বাঁক নেয়। ভালো উইকেটে খেললেই ভালো ফলাফল আসবে।” 

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর