চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জু স্যামসন জায়গা না পাওয়ায় নির্বাচকদের উপরে খাপ্পা ভাজ্জি

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ জনের দলে উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ঠাঁই না পাওয়ায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য হরভজন সিংহ। বরাবরই ঠোঁটকাটা হিসাবে পরিচিত ভাজ্জি নির্বাচকদের এক হাত নিয়ে বলেছেন, ‘যার গড় রান ৫৬, সেই ক্রিকেটারের দলে জায়গা হল না। অথচ এর চেয়েও কম রানের গড় নিয়ে ভারতীয় দলে ঢুকে পড়েছে কেউ-কেউ। এটা কী ধরনের নির্বাচন? কিসের ভিত্তিতে দুরন্ত ফর্মে থাকা এক ক্রিকেটারের ঠাঁই হল না?’

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিকভাবে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। অথচ পরিসংখ্যান বলছে পন্থের চেয়ে অনেক এগিয়ে সঞ্জু স্যামসন।টিম ইন্ডিয়ার জার্সি গায়ে সঞ্জু ১৬ ম্যাচে ৫১০ রান করেছেন। গড় ৫৬.৬৬। তার মধ্যে একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। তাঁর স্ট্রাইক রেট ৯৯.৬০। আর ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ৩১ ম্যাচে ৮৭১ রান করেছেন। তাঁর গড় ৩৩.৫০। একটি শতরান ছাড়াও পাঁচটি অর্ধশতরান রয়েছে। তবুও ঋষভ পন্থকেই একদিনের ফরম্যাটে বেশি প্রাধান্য দিয়েছেন ভারতীয় সিনিয়র নির্বাচকরা। উল্লেখ্য ২০২৩ সালের ২১ ডিসেম্বর ভারতীয় দলের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন সঞ্জু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই ম্যাচে চুর্দান্ত শতরান করেছিলেন তিনি।

পন্থের তুলনায় সফল হওয়া সত্বেও সঞ্জুকে দলে না নেওয়ায় নির্বাচকদের উপরে হাড়েহাড়ে চটেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। তাঁর কথায়, ‘যে ছেলেটির গড় রান ৫৬ তাঁকে দলে জায়গা না দেওয়া কোনও মতেই যুক্তিসঙ্গত নয়। আর কত রান করলে ও নিজেকে কীভাবে প্রমাণ করলে জায়গা মিলবে। দুরন্ত খেলা সত্বেও দলে জায়গা না হলে তো মনোবল হারিয়ে ফেলবেন যে কোনও খেলোয়াড়।’

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি