শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ঈশা সিং। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশের সাফল্য আরও বাড়ালেন মনু ভাকের। সোমবার আইএসএসএফ বিশ্বকাপে ভারতের ঝুলিতে এল এক দিনে দুটি পদক।

এর আগে চলতি বছর এই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে নজর কেড়েছিলেন ঈশা সিং। শুটিংতেও সেই ধারাই বজায় রাখলেন তিনি। ফাইনালে শুরু থেকেই দাপট দেখান হায়দরাবাদের এই শুটার। ৫০টি শটের মধ্যে ৪০টি লক্ষ্যভেদ করে সোনা নিশ্চিত করেন ঈশা। দ্বিতীয় স্থানে থাকা চিনের ইউয়েয়ুয়ে ঝাংয়ের থেকে তিন পয়েন্ট এগিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি। ঝাংকে সন্তুষ্ট থাকতে হয় রুপোর পদকেই। অন্যদিকে, টানটান লড়াইয়ের পর ব্রোঞ্জ জেতেন মনু ভাকের। উত্তর কোরিয়ার হিয়ন গিয়ং পাকের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই গড়ায় ডাবল শুট-অফে। সেখানেই স্নায়ুর চাপ সামলে জয় তুলে নেন ভারতের এই অলিম্পিক পদকজয়ী শুটার। তাঁর এই সাফল্যে একই ইভেন্টে ভারতের জোড়া পদক নিশ্চিত হয়।এই দুটি পদকের ফলে শুটিং বিশ্বকাপে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল তিন। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতে ভারতের পদক অভিযান শুরু করেছিলেন সাইন্যম।

আরও পড়ুনঃ ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

পদক তালিকায় ভারত এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আয়োজক চিন ১৪টি পদক, যার মধ্যে ছয়টি সোনা, নিয়ে শীর্ষে রয়েছে। তবে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ইভেন্টে সাফল্য আসেনি। ফাইনালে উঠেও পদকজিততে পারেননি ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ও নীরজ কুমার। ঐশ্বর্য ৩১৪.৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং নীরজ ৩০৩.৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেন। এই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন চিনের ঝাং চাংহং। রুপো পান হাঙ্গেরির ইস্তভান পেনি এবং ব্রোঞ্জ জেতেন নিরপেক্ষ পতাকার অধীনে খেলতে নামা মাতভেই পোটাপভ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের