রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল দশম শ্রেণির এক ছাত্র। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন ও চিকিৎসায় গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে ওই ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের সিউড়ির হাসপাতালে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত ছাত্রের নাম মৈনাক দাস (১৬)। তিনি সিউড়ির মালিপাড়ার বাসিন্দা এবং বীরভূম জেলা স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। পরিবারের দাবি, রবিবার রাতে খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করলে রাত ১টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। এরপর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। অভিযোগ, সেখানে একটি ইনজেকশন দেওয়ার পরই মৈনাকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বেডেই ছটফট করতে থাকে সে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। মৈনাকের দাদা চন্দন দাসের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁর আরও দাবি, মৃত্যুর কারণ জানতে চাইলে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক তাঁদের শ্লীলতাহানির মামলায় ফাঁসানোর হুমকি দেন। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের কর্ণধার সব্যসাচী সাহার দাবি, রোগীকে নিয়ম মেনেই চিকিৎসা দেওয়া হয়েছে। অক্সিজেন, স্যালাইন-সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছিল। তাঁর দাবি, রোগীর ফুড অ্যালার্জির ইতিহাস থাকতে পারে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন সরকারি চাকরি

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা