ISL 2024: গোয়ার কাছেও পরাস্ত, হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসময় কিছুতেই যেন কাটছে না ইস্টবেঙ্গলের। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার কাছে ৩-২ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। গোয়ার হয়ে হ্যাটট্রিক করলেন গত মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে খেলে যাওয়া বোরহা হেরেরা। এই নিয়ে চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক করলেন মাদি তালালরা। আর টানা তিন ম্যাচ হারের পরেই লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের বিরুদ্ধে ‘গো-ব্যাক’ শ্লোগান তুললেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

চলতি আইএসএলে প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এদিনই প্রথম ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ খেলতে নেমেছিলেন কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। হোম ম্যাচ থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে আশায় বুক বেঁধেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু কোথায় কী?  প্রথম থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করেন মাদি তালালরা। উল্টোদিকে একের পর এক আক্রমণ শানিয়ে ইস্টবেঙ্গলের কঙ্কালসার রক্ষণ ভাগের চেহারা বেআব্রু করে দেন এফ সি গোয়ার ফুটবলাররা। ১৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন বোররা হেরেরা। খানিক বাদে ২০ মিনিটের মাথায় ফের গোল করে ব্যবধান ২-০ করেন গত মরসুমে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া স্ট্রাইকার। বেশ কয়েকবার তেকাঠির নীচে দুর্ভেদ্য প্রহরী হয়ে দাঁড়িয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন এই ম্যাচে প্রথম খেলতে নামা দেবজিৎ মজুমদার। ২৯ মিনিটের মাথায় গোয়ার ডিফেন্ডারের ভুল থেকে গোল শোধ করে ইস্টবেঙ্গল। তালালকে বক্সের মধ্যে ফাউল করেন গোয়ার রক্ষণ ভাগের এক খেলোয়াড়। পেনাল্টি থেকে গোয়ার গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনিকে ভুল দিকে ফেলে গোল করেন তালাল। পরের ২০ মিনিট সমানে সমানে লড়াই হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় গোয়া।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েন গোয়ার খেলোয়াড়রা। ইস্টবেঙ্গলের অধিকাংশ ফুটবলারকে দেখে মনে হচ্ছিল ক্লান্ত হয়ে পড়েছেন। ৬৬ ও ৬৯ মিনিটের মাথায় দু’বার গোলের সামনে পৌঁছে গিয়েছিল গোয়া। ৭১ মিনিটের মাথায় উদান্তার কাছ থেকে বক্সের বাইরে বল পান বোরহা। ইস্টবেঙ্গলের তিন জনকে বোকা বানিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন বোরহা। ৮১ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোয়ার কার্ল ম্যাকহিউ। ১০ জনে হয়ে যায় গোয়া। সেই সুযোগ নেয় ইস্টবেঙ্গল। ৮৪ মিনিটের মাথায় আনোয়ারের দূরপাল্লার শট বাঁচান কাট্টিমনি। ফিরতি বলে গোল করেন সদ্য নামা ডেভিড।

 

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫