ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ৫ নতুন মুখ

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৪-২৫ মৌসুমে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের দুই বছরের কেন্দ্রীয় চুক্তিতে সই করেছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলার। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচ জন- জেমি স্মিথ, উইল জ্যাকস, শোয়েব বাশির, ফিল সল্ট ও অলি স্টোন।

বৃহস্পতিবার(৩১ অক্টোবর) ২০২৪-২৫ মৌসুমে হালনাগাদ ইসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন মোট ২৯ ক্রিকেটার। এর মধ্যে দুই বছরের চুক্তিতে আছেন ৭ জন, এক বছরের চুক্তিতে ১৯ জন ও ডেভেলপমেন্ট চুক্তিতে তিন জন। গত বছর প্রথমবারের মতো ক্রিকেটারদের একাধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ইসিবি। সেবার শুধু এক বছরের চুক্তিতে সই করেছিলেন স্টোকস। এবার তিনি দুই বছরের চুক্তিতে সই করতে পারেন বলে শোনা গিয়েছিল আগেই। নতুন পাঁচ জনের মধ্যে শুধু স্মিথ আছেন দুই বছরের চুক্তিতে।

তবে গতবারের তালিকা থেকে এবার চুক্তিতে নেই মইন আলি, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, মালান, অলি রবিনসন, ম্যাথু ফিশার ও সাকিব মাহমুদ। এর মধ্যে অ্যান্ডারসন, মইন ও মালান বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

২ বছরের চুক্তিতে রয়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, মার্ক উড। ১ বছরের চুক্তিতে রয়েছেন রেহান আহমেদ, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, অলি স্টোন, জশ টং, রিস টপলি ও ক্রিস ওকস।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন