ইউরো বাছাই পর্বে উত্তর ম্যাসিডোনিয়াকে গোলের মালা পরাল ইংল্যান্ড

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন বুকায়ো সাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুকায়া সাকার দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে ইউরো কাপের বাছাই পর্বের খেলায় উত্তর ম্যাসিডোনিয়াকে গোলের মালা পরাল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। রীতিমতো প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে মাঠ ছাড়ল ৭-০ গোলে জিতে। জোড়া গোল করেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

দীর্ঘ ১৬ বছর বাদে সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে খেলতে নেমেছিল বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত ইংল্যান্ড। আর দীর্ঘদিন বাদে অনেক ইতিহাসের সাক্ষী থাকা মাঠে নেমেই দাপট দেখাতে শুরু করেন লুক শ, হ্যারি কেইন, বুকায়ো সাকারা। ইংল্যান্ডের আক্রমণ সামাল দিতে কার্যত ম্যাসিডোনিয়ার গোটা দলই রক্ষণভাগে নেমে এসেছিল। অবশেষে ২৯ মিনিটের মাথায় লুক শ’র বাড়ানো বল প্রতিপক্ষের জালে ঢুকিয়ে দলকে প্রথম গোল এনে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।নয় মিনিট বাদে কঠিন কোণ থেকে ফের ম্যাসিডোনিওয়ার জাল কাঁপান সাকা। প্রথমার্ধের শেষ লগ্নে ৪৫ মিনিটে ছয় গজ দূর থেকে র‍্যাশফোর্ডের শট নিঁখুত লক্ষ্যভেদ করে।

প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা গ্যারেথ সাউথগেটের দল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাসিডোনিয়ার বক্সে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে। ৪৭ মিনিটে আর্নল্ডের বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান বাড়ান সাকা। চার মিনিট বাদে ৫১ মিনিটে ফের ম্যাসিডোনিয়ার জালে বল গলিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। পর পর গোল খেয়ে কার্যত হাল ছেড়ে দেয় দুর্বল প্রতিপক্ষ ম্যাসিডোনিয়ার ছেলেরা। ৬৪ মিনিটে ফের গোল করে ব্যবধান ৬-০ করেন ফিলিপস। ৭২ মিনিটে বক্সের মধ্যে জন স্টোনসকে ফাউল করেন ম্যাসিডোনিয়ার এক খেলোয়াড়। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। আর ওই পেনাল্টি থেকে গোল করে দলকে ৭-০ গোলে এগিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা