পাকিস্তান সফরে রাঁধুনি নিয়ে যাচ্ছে ইংল্যান্ড, কেন এই সিদ্ধান্ত?

এই প্রথম কোনও ক্রিকেট দল বিদেশ সফরে রাঁধুনি নিয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী মাসে তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখছে জস বাটলাররা। আর এই সফরে খেলোয়াড়দের খাওয়া নিয়ে যাতে কোনও সমস্যা না দেখা দেয় তার জন্য রাঁধুনির দল পাঠাচ্ছে ইংল্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড। এই প্রথম কোনও ক্রিকেট দল বিদেশ সফরে রাঁধুনি নিয়ে যাচ্ছে।

তিন টেস্টের সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকে পাকিস্তান পৌঁছচ্ছে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দল। আগামী পয়লা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। নয় থেকে ১৩ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে মুলতানে। আর তৃতীয় টেস্ট ম্যাচ হবে করাচিতে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। তিন টেস্টের সিরিজ চলাকালীন যাতে দলের কোনও খেলোয়াড় পেটের রোগে না ভোগেন কিংবা খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে না পড়েন সে দিকে বাড়তি নজর দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

সূত্রের খবর, টি টুয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বর মাসে সাতটি টি টুয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিলেন জস বাটলার-বেন স্টোকসরা। কিন্তু পুরো সফরে খাবার নিয়ে তাঁদের করুণ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। বিশেষ করে ম্যাচের দিনগুলিতে বিভিন্ন স্টেডিয়ামে যে খাবার পরিবেশন করা হয়েছিল তা যেমন স্বাস্থ্যকর ছিল না, তেমনই উন্নত মানেরও ছিল না। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেট বোর্ডের পদস্থ কর্তাদের কাছে নালিস জানিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাই এবার কোনও ঝুঁকি না নিয়ে দলের সঙ্গে রাঁধুনির দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘রাগ দেখিয়ে কোনও লাভ নেই’, পড়ুয়াদের পেটানোয় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা নাসিরুদ্দিনের

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, চাপে পড়তে পারে ভারতেও