নিউজিল্যান্ডকে হারিয়ে মূলপর্বে কোস্টারিকা, কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে জেনে নিন

১৬টি দল নিয়ে শুরু হবে নকআউট রাউন্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে কাতার বিশ্বকাপের (Qatar World Cup) মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল কোস্টারিকা (Costarica)। জোয়েল ক্যাম্পবেলের (Joel Campbell) করা একমাত্র গোলের সুবাদে মূল পর্বে পৌঁছে গেল কোস্টারিকা। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দল। শুধুমাত্র বিশ্বকাপ আয়োজনের দৌলতে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে কাতার (Qatar)। বাকি ৩১টি দলকেই বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে আসতে হয়েছে।
আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যে ৩২টি দল অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে তার মধ্যে ইউরোপের (Europe) ১৩টি দেশ রয়েছে। এশিয়া (Asia) থেকে আয়োজক কাতারসহ ছয়টি দেশ অংশ নিচ্ছে। কনক্যাফ (Concaff) থেকে চারটি, দক্ষিণ আমেরিকার (South America) চারটি এবং আফ্রিকা (Africa) মহাদেশের পাঁচটি দেশ রয়েছে। কে কোন গ্রুপে পড়বে তা গত এপ্রিলেই লটারির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। এবার দেখে নেওয়া যাক চূড়ান্ত গ্রুপ তালিকা।
গ্রুপ-এ
কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ-বি
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান
গ্রুপ-সি
আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব
গ্রুপ-ডি
ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ-ই
জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা
গ্রুপ-এফ
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো
গ্রুপ-জি
ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ-এইচ
পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।

প্রতি গ্রুপ থেকে প্রথম দুইয়ে থাকা ১৬টি দল নিয়ে শুরু হবে নকআউট রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল। আগের বিশ্বকাপগুলি জুন-জুলাই মাসে হলেও কাতারের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে এবারের বিশ্বকাপ নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে।

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের