আচমকাই প্রয়াত ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার ক্রোমার বাঙালি স্ত্রী, নিজেই জানালেন দুঃসংবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আনসুমানা ক্রোমা যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বাঙালি মেয়ে পূজাকে বিয়ে করে। তাঁকে ঘিরে কম চর্চা হয়নি। চর্চা সত্বেও সুখে সংসার করছিলেন তাঁরা। আচমকাই ক্রোমার পরিবারের উপর ঘনাল কালো মেঘ। স্ত্রীকে হারালেন ইস্টবেঙ্গল, মোহনবাগানে হয়ে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার। স্ত্রীর আকস্মিক প্রয়াণে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। লাইবেরিয়ার ফুটবলার বুধবার সকালে নিজেই  স্ত্রী’বিয়োগ সংবাদ সোশাল মিডিয়ায় জানিয়েছেন।

বঙ্গকন্যা পূজার সঙ্গে  ২০১৯ সালে বিয়ে হয় ক্রোমার।  বিয়ের পর পূজার নাম বদলে হয় সাদিয়া। দু’জনের দুটি সন্তান রয়েছে। বড়টির বয়স ৫ বছর ও ছোটটির বয়স মাত্র দু’মাস। সূত্রের খবর, পূজার আগে থেকে কোনও ধরনের শারীরিক অসুস্থতা ছিল না। তিনি  মঙ্গলবার রাতে দুধ-মুড়ি খেয়ে ঘুমাতে গিয়েছিলেন। পরে শৌচাগারে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠলে সেখানেই পড়ে যান। মুখ থেকে ফেনা ফের হতে  শুরু করলে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়  হাসপাতালে । তবে শেষ রক্ষা হয়নি। স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রোমা লিখেছেন, ‘তুমি আমাদের বড্ড তাড়াতাড়ি ছেড়ে গেলে সাদিয়া। আমার মন কষ্টে ভেঙে পড়ছে। আমাদের ৫ বছর ও ২ মাসের সন্তানদের কীভাবে জানাব, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে একদিন সবাইকে ফিরতে হবে।”

 কলকাতায় খেলতে এসেই আলাপ হয়েছিল পূজার সঙ্গে। তাঁদের প্রেম নিয়েও ময়দানে হয়েছে বিস্তর চর্চা। ক্রোমা কলকাতার ফুটবলে অতি পরিচিত মুখ। অতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। খেলেছেন কলকাতা লিগ, চার্চিল ব্রাদার্সেও। গত মরশুমে তিনি  আই লিগের ক্লাব নেরোকার হয়ে খেলেন। স্ত্রী বিয়োয়ের আগে আনসুমানা ক্রোমা ২০২৪-র জুলাই মাসে  ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে দিনরাত এক করে তাঁর সেবা করেছিলেন স্ত্রী পুজা। তার ঠিক এক বছর পরেই নিয়তির পরিহারে স্ত্রীকেই হারিয়ে ফেললেন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?