অন্যতম সেরা স্টপার ছিলেন শ্যামল ঘোষ, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ফুটবল জগত

শ্যামল ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ (Shyamal Ghosh)। মঙ্গলবার রাতে কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্টপারের প্রয়াণে শোকের ছায়া ময়দানে।

শ্যামল ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। প্রসঙ্গত ময়দানে বাইচুংয়ের আবিষ্কারক বলা হয়ে থাকে তাঁকে। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। শোক প্রকাশ করে কৃষ্ণেন্দু রায় বলেন, ‘শ্যামলদা মোহনবাগানেও খেলেছেন। তবে শ্যামল ঘোষকে সবাই ইস্টবেঙ্গলের ফুটবলার হিসেবেই জানেন। সত্যি বলতে, লাল হলুদ জার্সিতে তাঁকে মাঠে নামতে দেখাটাই সকলের কাছে আকর্ষণীয় ছিল। দৃষ্টিনন্দন ফুটবল খেলতেন। সবচেয়ে বড় কথা, ময়দানে এমন কেউ নেই যিনি শ্যামল ঘোষ সম্পর্কে একটা খারাপ কথা বলতে পারবেন। এতটাই ভদ্র মানুষ ছিলেন।’

উল্লেখ্য ১৯৭৭ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন শ্যামল ঘোষ। তখন মোহনবাগানের অধিনায়ক ছিলেন সুব্রত ভট্টাচার্য। ঠান্ডা মাথার ফুটবলার হিসাবে পরিচিত ছিলেন শ্যামল। খেলেছেন বাংলার হয়ে এবং দেশের হয়েও। ফুটবলার জীবন থেকে অবসর নিয়ে, কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন ইস্টবেঙ্গল এবং বাংলায় কোচিং করিয়েছেন। তাঁর ফুটবল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, ময়দানে বাইচুং ভুটিয়াকে আবিষ্কার করা। কলকাতা ময়দান এবং ভারতীয় ফুটবল তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে।

দীর্ঘদিন ধরেই হৃদ রোগে ভুগছিলেন শ্যামল ঘোষ। স্টেন্ট বসানো ছিল বুকে। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো কসবায় পাড়ার ক্লাবে আড্ডা দিয়েছিলেন তিনি। সন্ধ্যা নাগাদ বাড়িতে আচমকা বুকে ব্যাথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ন’টা নাগাদ প্রয়াত হন। রাতেই হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।  

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা