শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষন্নতায় ভুগছেন শচিন তেন্ডুলকরের সঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করা প্রাক্তন ফাস্ট বোলার সলিল আঙ্কোলা। যে একসময় দাপিয়ে খেলেছেন তিনি এখন মনের অসুখে জর্জরিত। তাঁকে ভর্তি করা হয়েছে পুনের নিকটবর্তী একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে । এই খবর সামনে আসার পরেই তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর জানতে পেরেই ক্রিকেট প্রেমীরা সলিল আঙ্কোলার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

৫৮ বছর বয়সী আঙ্কোলা ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে শচিন তেন্ডুলকরের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। একই বছর গুজরানওয়ালায় শচিনের সঙ্গে তাঁর ওয়ানডে অভিষেকও হয়। সলিল আঙ্কোলার স্ত্রী রিয়া আঙ্কোলা টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করে বলেছেন, “হ্যাঁ, সলিল বিষণ্ণতায় ভুগছিল এবং তাই সপ্তাহ দুয়েক আগে সে পুনের কাছে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। ২০২৪ সালের অক্টোবরে মাকে হারানোর পর থেকেই সলিল খুব ভেঙে পড়েছিল এবং তার মৃত্যুটা মেনে নিতে পারছিল না। তাই, সম্প্রতি যখন সে দেখল যে সে ভেঙে পড়ছে এবং প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে, তখন সে একটি ভালো ও শান্ত পরিবেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়।”

রিয়া বলেছেন, সলিল যে বিরতি নিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে পরিবার খুশি। তিনি আরও জানান যে, অঙ্কোলা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং নিয়মিত ব্যায়ামও আবার শুরু করেছেন।  তাঁর কথায়,   ক্রিকেট বরাবরই  তাঁর স্বামীর প্রথম ভালোবাসা। রিয়া আরও জানিয়েছেন, ক্রিকেট বিশ্ব সলিলের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছে।   

জেনে নিন সলিলের ক্রিকেট জীবন সম্পর্কে… 

আঙ্কোলা ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের হয়ে একটি টেস্ট ম্যাচ এবং ২০টি ওয়ানডে খেলেছেন। বাম পায়ে টিউমার ধরা পড়ার পর তার ক্যারিয়ার অকালে শেষ হয়ে যাওয়ার আগে তিনি সেই ম্যাচগুলিতে ১৫টি উইকেট নিয়েছিলেন। সলিল ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে শচিন তেন্ডুলকরের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন । তিনি সেই ম্যাচে দুটি উইকেট পান। ঘরোয়া পর্যায়ে তিনি মুম্বাই এবং মহারাষ্ট্রের হয়ে ৫৪টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১৮১টি উইকেট নিয়েছেন।  ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের জাতীয় নির্বাচকের দায়িত্বও সামলেছেন সলিল। পাশাপাশি একাধিক টিভি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান