নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড ক্রিকেট দল, বাটলারের উত্তরসূরি হলেন ইনি

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগেই ইংল্যান্ডের অধিনায়ক পদ ছাড়ার ঘোষণা করেছিলেন জস বাটলার। টি ২০ ও একদিনের অধিনায়কত্ব ছেড়েছিলেন। ওই ঘোষণার প্রায় দেড় মাস বাদে নয়া অধিনায়কের নাম ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আজ সোমবার (৭ এপ্রিল) ইসিবির তরফে জানানো হয়েছে, টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেট দলের প্রধান সেনাপতির দায়িত্ব সামলাবেন হ্যারি ব্রুক।

গত কয়েক বছর সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের পারফরম্যান্স হতাশাজনক। একদিনের বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্যান্স ছিল হ্যারি ব্রুক-জস বাটলারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান করেও হার মানতে হয়েছিল বাটলারদের। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ রানে হারের ফলে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয়েছে। বাটলারের পরিবর্তে কাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে খানিকটা দ্বিধাগ্রস্থ ছিলেন ইসিবি কর্তারা। শেষ পর্যন্ত ২৬ বছর বয়সী হ্যারি ব্রুককেই বেছে নিয়েছেন।

স্থায়ী অধিনায়ক হিসাবে দায়িত্ব পাওয়ার আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ছিল হ্যারি ব্রুকের। ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতটত্ব দিয়েছিলেন। গত বছর সেপ্টেম্বর মাসে বাটলারের অনুপস্থিতিতে অস্ট্রলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও সেনাপতির গুরুদায়িত্ব সামলেছিলেন। ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটেই ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন ব্রুক। তবে বিতর্কেও জড়িয়েছেন। চুক্তিবদ্ধ হয়েও আইপিএল না খেলার জন্য তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের আইপিএল নিলামে ব্রুককে সোয়া ৬ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। একই ফ্র্যাঞ্চাইজি ২০২৪ সালে তাঁকে ৪ কোটি টাকাতে দলে নিয়েছিল। সে বারও তিনি খেলেননি।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার