দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাত্র চারটি ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হাসরাঙ্গা

নিজস্ব প্রতিনিধি: মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন্। কিন্তু তারপরেই অবসর নিলেন লাল বলের খেলা থেকে। কথা হচ্ছে শ্রীলঙ্কার খেলোয়াড় হাসরাঙ্গাকে নিয়ে। সীমিত ওভারে নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চান বলে মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলে টেস্ট থেকে অবসর নিলেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার।

একদিনের ক্রিকেটের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা হাসরাঙ্গার টেস্টে অভিষেক হয়েছিল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। কিন্তু মাত্র চারটি টেস্ট খেলে ২৬ বছর বয়সে টেস্টের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, ‘আমরা হাসরাঙ্গার সিদ্ধান্তকে মেনে নিয়েছি। ও সীমিত ওভার খেলতে চায়। তাই আগামী দিনগুলোতে সাদা বলে হাসরাঙ্গা একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে আশাবাদী আমরা।’

প্রসঙ্গত, সীমিত ওভারকে প্রাধান্য দিতে গিয়ে বা বলা ভাল সীমিত ওভারে কেরিয়ার বানাতে গিয়ে টেস্ট ক্রিকেটকে অল্প বয়সে বিদায় জানানোর ঘটনা শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন নয়। এর আগে সীমিত ওভারে নিজের কেরিয়ার বানানোর জন্য টেস্ট ক্রিকেটকে মাত্র ২৭ বছর বয়সেই বিদায় জানিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তারপর সীমিত ওভারে দলের হয়ে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মালিঙ্গা। আর এবার সেই একই পথে হাঁটলেন হাসরাঙ্গা।

Published by:

Share Link:

More Releted News:

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

সামাজিক ট্যাবু নাকি বাস্তবতা, পিরিয়ড নিয়ে সরাসরি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ