চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়ের লক্ষ্য নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে অজিরা

নিজস্ব প্রতিনিধি: দুই লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার লখনউয়ে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই মহাশক্তি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্যাট কামিংসদের লক্ষ্য, ভারতের বিরুদ্ধে লজ্জার পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানো। অন্যদিকে, প্রোটিয়াদের লক্ষ্য হচ্ছে চিরশত্রুকে দুরমুশ করে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল। ভারতীয় সময় দুপুর দুটো থেকে একানা স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে শুধু  জয়ই পায়নি প্রোটিয়ারা, বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে। তিন ব্যাটারের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান তুলেছিল টেম্বা বাভুমার দল। উল্টোদিকে, ভারতের বিরুদ্ধে দারুণ শুরু করেও মাত্র ১৯৯ রানে গুটিয়ে গিয়েছিলেন প্যাট কামিংসরা। প্রথম ম্যাচে লজ্জার হার দেখতে হয়েছিল। আজকের ম্যাচ হারলে আরও চাপে পড়ে যাবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

একদিনের ম্যাচে মুখোমুখি সাক্ষা‍ৎকারে অবশ্য অজিদের তুলনায় সামান্য এগিয়ে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ১০৮ বার সাক্ষাত হয়েছে দু’দলের। দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে ৫৪টি ম্যাচে। অস্ট্রেলিয়া জিতেছে ৫০টি ম্যাচে। তিনটি ম্যাচ টাই হয়েছে। একটি ম্যাচে নিষ্পত্তি হয়নি। শেষ ১০ বছরে দুই দল মুখোমুখি হয়েছে ২৮ বার। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ বার। অজিরা জিতেছে ৯ বার। নিষ্পত্তি হয়নি একটি ম্যাচে।

বিশ্বকাপে অবশ্য সাক্ষাতকারে প্রোটিয়াদের তুলনায় সামান্য এগিয়ে অস্ট্রেলিয়া। মোট ছয় বার মুখোমুখি হয়েছে বিশ্ব ক্রিকেটের দুই পরাক্রমশালী। তিনবার জয়ী হয়েছে অজিরা। দুই বার জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ সালের সেমিফাইনালে দুই দলের ম্যাচটি টাই হয়েছিল। হ্যান্সি ক্রোনিয়েদের সামান্য ভুলে ফা্ইনালে পৌঁছেছিলেন স্টিভ ও’রা।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ