জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে নামছে কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিশ্বকাপের ১১তম ম্যাচে আজ শুক্রবার চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ের পরে টাইগারদের বিরুদ্ধে জিতে হ্যাটট্রিক করতে চান কেন উইলিয়ামসনরা। অন্যদিকে সাকিবদের লক্ষ্য লজ্জাজনক হার এড়িয়ে মুখরক্ষার।

শক্তির বিচারে তো বটেও পরিসংখ্যানের নিরিখেও বাংলাদেশের তুলনায় কয়েক যোজন এগিয়ে কিউইরা। এখনও পর্যন্ত একদিনের ম্যাচে  মোট ৪১ বার মুখোমুখি হয়েছে দু’দল। তার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩০ বার। বাংলাদেশ জিতেছে মাত্র ১০ বার। একটি ম্যাচে কোনও ফয়সালা হয়নি। বিশ্বকাপের আসরে দু’দল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। পাঁচবারেই টাইগারদের বিড়াল বানিয়ে দিয়েছে কিউইরা।

প্রথম দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে গতবারের রানার্সদের। রাচিন রবীন্দ্র, ডেবন কনওয়ে, উইল ইয়ংরা প্রথম দুই ম্যাচে ব্যাটে রান পেয়েছেন। বল হাতেও ভেল্কি দেখিয়েছেন মিচেল সান্তনার-ম্যাট হেনরিরা। প্রথম দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে আজকের ম্যাচে দলে ফিরছেন তিনি। যদিও নিউজিল্যান্ডের অন্যতম বোলার টিম সাউদির আঙুলের চোট পুরোপুরি না সারায় বাংলাদেশের বিরুদ্ধে নামতে পারছেন না।

অন্যদিকে, প্রথম ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পরেই ব্যাঘ্রগর্জন শোনা গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের গলায়। কিন্তু ইংল্যান্ডের কাছে গোহারার পরে দুজনেই চুপসে গিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা আজকের ম্যাচে কিউইদের হারানোর স্বপ্ন দেখছেন না। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে কিউইদের বিরুদ্ধে প্রথম একাদশে একজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার খেলানোর কথা ভেবেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে আগের ম্যাচে বসিয়ে দেওয়া মাহমুদুল্লাহকেও ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে