নেদারল্যান্ডসকে ৮১ রানে হারালেন বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিক্রমজি‍ৎ সিংহ ও বাস ডি লিডির দুরন্ত লড়াই বিফলে গেল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরে গেল নেদারল্যান্ডস। তবে ১২ বছর বাদে বিশ্বকাপে খেলতে এসে প্রথম ম্যাচেই লড়াকু মনোভাবের ছাপ রেখে গেল ডাচরা।

শুক্রবার রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৮৬ রানে গুটিয়ে গিয়েছিল বাবর আজমদের ইনিংস। জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। হাসান আলির বলে মাত্র ৫ রান করে ম্যাক্স ওডুড। ১২তম ওভারে কলিন অ্যাকারমানের (১৭) স্ট্যাম্প ছিটকে দেন ইফতিখার আমেদ। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিক্রমজি‍ৎ সিংহ ও বাস ডি লিডি। দুজনে ৭০ রান যোগ করেন। অর্ধশতরান করার পরেই শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিক্রমজি‍ৎ (৫২)। ২৭ তম ওভারে বল করতে এসে ডাচ শিবিরে জোড়া আঘাত হানেন হ্যারিস রউফ। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন  তেজা নিদামানারুকে (৫)। চতুর্থ বলে শূন্য রানে ফেরান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে।

এক দিকে যখন একের পর এক ডাচ ব্যাটার প্যাভিলিয়নে ফিরছেন তখন উল্টোদিকে ক্রিজ আঁকড়ে থেকে একা কুম্ভ হয়ে লড়াই করছিলেন লিডি। সাকিব জুলফিকরকে (১০) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে তুলে নেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। পরের ওভারেই লিডিকে (৬৮ বলে ৬৭) ফিরিয়ে নেদারল্যান্ডসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন মহম্মদ নওয়াজ। সাজঘরে ফেরার আগে ৬টি চার আর দুই ছক্কার সাহায্যে ৬৮ বলে ৬৭ রানের এক দুরন্ত ইনিংস খেলেছেন লিডি। লোগান ভ্যান বিক ও রোয়েলফ ভ্যান ডার মারউয়ের উপরে ভরসা করেছিল ডাচ শিবির। তবে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে চার রানে প্যাভিলিয়নে ফেরেন মারউয়ে। ৩৮তম ওভারের প্রথম বলে আরিয়ান দত্তকে (১) ফিরিয়ে জয় নিশ্চিত করে ফেলেন পাকিস্তানের হাসান আলি। শেষ উইকেটে জুটি বেঁধে লোগান বিক ও পল ভ্যান মিকেরেন দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন।৪১ তম ওভারে বল করতে এসে মিকেরেনের (৭) স্ট্যাম্প ছিটকে ডাচদের ইনিংস ২০৫ রানে গুটিয়ে দেন হ্যারিস রউফ। লোগান বিক ২৮ রানে অপরাজিত থাকেন।

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা