ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয় পেল শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে রইল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে বলের পরে ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। পাথুম নিশাঙ্কা-সাদিরা বিক্রমার অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ২৫.৪ ওভারেই হাতে ৮ উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কাবাহিনী।   

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ইংলিশ ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শটের কারণে ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। বেন স্টোকস, জনি বেয়ারস্টো আর ডেভিড মালান বাদে আর কোনও ব্যাটারই শ্রীলঙ্কার বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেননি। ফলে মাত্র ৩৩.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ১৫৭ রান। কিন্তু শুরুতেই ধাক্কা খেয়েছিল কুশল মেন্ডিজরা। স্কোর বোর্ডে ৯ রান উঠতে না উঠতেই ডেভিড উইলির বলে সাজঘরে ফেরেন কুশল পেরেরা (৪)। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত বড় রানের ইনিংস খেলতে পারেননি শ্রীলঙ্কার নির্ভরযোগ্য ব্যাটার। কুশল মেন্ডিজও সুবিধা করতে পারেননি। উইলির বলে খোঁচা মারতে গিয়ে ইংল্যান্ডের উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক। ২৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কা বাহিনী।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই চাপ কাটান পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। আদিল রশিদ-ক্রিস ওকসদের আক্রমণ সামলে রান মেশিন সচল রাখেন। ১৬.২ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। ৫৪ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে একদিনের কেরিয়ারে নিজের ১৯তম অর্ধশতরান পূর্ণ করেন নিশাঙ্কা। ৯৪ বলেই শতরানের পার্টনারশিপ ডিঙোন দুজনে। নিশাঙ্কার ছেড়েও আগ্রাসী ছিলেন সাদিরা। মাত্র ৪৪ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে সপ্তম অর্ধশতরান পেয়ে যান সাদিরা। আর অর্ধশতরানের পরে আর পিছন ফিরে তাকাননি। শেষ পর্যন্ত ২৫.৪ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুজন। ৮৩ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন নিশাঙ্কা। আর সাদিরা অপরাজিত থাকেন ৫৪ বলে ৬৫ রানে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে