রেফারি নিগ্রহের ঘটনায় নির্বাসিত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপে শনিবার মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। সেই নিয়ে দুই দলের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তারই মাঝে ইস্টবেঙ্গলের আকাশে ধেয়ে এল এক খারাপ খবর। রেফারিকে নিগ্রহের ঘটনায় এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তনী দেবজিৎ ঘোষকে। আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হয়েছে তাঁকে।

২০০৩ সালে ইস্টবেঙ্গলের হয়ে খেলে দলকে আশিয়ান কাপ জিতিয়েছিলেন এই দেবজিৎ ঘোষ। এই মুহূর্তে লাল-হলুদ শিবিরের সঙ্গে জড়িত না থাকলেও ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী ফুটবলার হিসেবেই তিনি বেশি পরিচিত। সম্প্রতি তাঁকে রেনবো ক্লাবের কোচ হিসেবে দেখা গিয়েছে। আর গত মাসে কোচ হিসেবেই একটি ম্যাচে রেফারিকে নিগ্রহ করেন দেবজিত। সেই ঘটনারই শাস্তিস্বরূপ তাঁকে এক বছর কলকাতার ময়দান থেকে নির্বাসিত করা হয়। এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে যদি তিনি এই এক লক্ষ টাকা দিতে না পারেন, তাহলে নির্বাসনের মেয়াদ বাড়িয়ে দু’বছর করা হবে।

গত মাসে প্রিমিয়র ডিভিশনের ম্যাচে রেনবো এফসির মুখোমুখি হয়েছিল পুলিশ এফসি। সেখানেই রেফারিকে কটুক্তি করেন দেবজিৎ। এমনকি ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কা দেন তিনি। এরপর কলকাতা রেফারির পক্ষ থেকে আইএফএতে ঘটনার ভিডিও জমা দেন। রেনবো কোচ ক্ষমাও চান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শাস্তির কোপে পড়তে হল তাঁকে। আর এই শাস্তির জন্য এক বছর ময়দানে দেখা যাবে না ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী ফুটবলারকে।

ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের